দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ: আইজিপি

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ অক্টোবর, ২০২৬ ১৮:২৩:১০
ছবি: সংগৃহীত

আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে তিন ধাপে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। পূজার আগে, উৎসব চলাকালে এবং প্রতিমা বিসর্জন ও পূজা-পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

রোববার (১১ অক্টোবর) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবিষয়ক সভায় তিনি এসব কথা বলেন। এরই মধ্যে পূজাকে কেন্দ্র করে পুলিশের নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে বলে সভায় জানানো হয়।

আইজিপি বলেন, ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নিরাপত্তা কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে কমিউনিটি ও বিট পুলিশিং জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি।

সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য, ছবি বা উসকানিমূলক পোস্টের মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন ধর্মের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং পূজামণ্ডপ পরিদর্শন অব্যাহত রাখতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের বলা হয়েছে।

নিরাপত্তার অংশ হিসেবে পূজামণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলে সিসিটিভি সচল রাখা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং বিকল্প বিদ্যুৎ সরবরাহের জন্য স্ট্যান্ডবাই জেনারেটর রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ করে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতেও পূজা উদযাপন পরিষদের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সাদাপোশাকের পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইম রেসপন্স টিম (সিআরটি), কুইক রেসপন্স টিম (কিউআরটি), ক্রাইম সিন ভ্যান এবং বোমা নিষ্ক্রিয়কারী দল প্রস্তুত থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ হেডকোয়ার্টার্সসহ বিভিন্ন ইউনিটে সার্বক্ষণিক মনিটরিং সেলও চালু রাখা হবে।

সভায় উপস্থিত হিন্দু ধর্মীয় নেতারা পূজাকে ঘিরে নেওয়া নিরাপত্তাব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন এবং সরকার ও পুলিশকে ধন্যবাদ জানান।

এ ছাড়া পূজামণ্ডপে বা আশপাশে কোনো সন্দেহজনক ঘটনা কিংবা নিরাপত্তাঝুঁকি দেখা দিলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পূজা উদযাপন পরিষদের নেতাদের অনুরোধ জানানো হয়।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ম ইউনিটের সফল পারমাণবিক বিক্রিয়া শুরু সদ্য. ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৩০০, হাসপাতালে রেকর্ড ২১৯৩ ভর্তি সদ্য. বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ সদ্য. দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ: আইজিপি সদ্য. কক্সবাজারে হোটেলে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে ছিলেন স্কুলছাত্রী, কুমিল্লায় ফিরে প্রাণ গেল তাজমিনের সদ্য. রিয়াদ বিমানবন্দরে হামলা: ২ বাংলাদেশিসহ ১২ জন নিহত, আহত তিন শতাধিক সদ্য. সৌদি আরবে হুতিদের হামলা, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল সদ্য. বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা সদ্য. রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪ সদ্য. দেশে পৌঁছেছে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা রোটনের মরদেহ সদ্য. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ম ইউনিটের সফল পারমাণবিক বিক্রিয়া শুরু সদ্য. ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৩০০, হাসপাতালে রেকর্ড ২১৯৩ ভর্তি সদ্য. বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ সদ্য. দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ: আইজিপি সদ্য. কক্সবাজারে হোটেলে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে ছিলেন স্কুলছাত্রী, কুমিল্লায় ফিরে প্রাণ গেল তাজমিনের সদ্য. রিয়াদ বিমানবন্দরে হামলা: ২ বাংলাদেশিসহ ১২ জন নিহত, আহত তিন শতাধিক সদ্য. সৌদি আরবে হুতিদের হামলা, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল সদ্য. বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা সদ্য. রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪ সদ্য. দেশে পৌঁছেছে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা রোটনের মরদেহ