ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৩০০, হাসপাতালে রেকর্ড ২১৯৩ ভর্তি

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ অক্টোবর, ২০২৬ ১৮:৫৮:৪১
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন চারজন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৯৩ জন। চলতি বছরে এক দিনে ডেঙ্গু আক্রান্ত এত বেশি রোগী হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা এটিই প্রথম। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৩ জনে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে দুজন খুলনা বিভাগের বাসিন্দা। অন্য দুজনের একজন চট্টগ্রাম এবং অপরজন রাজশাহী বিভাগের।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর এক দিনে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ১৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যা ছিল চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। এবার সেই রেকর্ড ছাড়িয়ে এক দিনে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৯৩ জনে।

মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতেও প্রাণ হারান দুজন। মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জন মারা যান। অক্টোবরের প্রথম ১১ দিনে এ রোগে প্রাণ গেছে আরও ৫৪ জনের। সব মিলিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৩০৩।

গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫০ জন করে। রাজধানীর দুই সিটি করপোরেশনের বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন আরও ৫৩০ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে খুলনায় সর্বাধিক ৩০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রাম বিভাগে এ সংখ্যা ২৯৩, বরিশালে ২৩৬, রাজশাহীতে ১৬০, রংপুরে ৮৪, ময়মনসিংহে ৭০ এবং সিলেট বিভাগে ১৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯ হাজার ২৭৫ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ হাজার ৮০৩ জন। বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত ৬ হাজার ১৬৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সদ্য সংবাদ/ এআর

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ম ইউনিটের সফল পারমাণবিক বিক্রিয়া শুরু সদ্য. ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৩০০, হাসপাতালে রেকর্ড ২১৯৩ ভর্তি সদ্য. বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ সদ্য. দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ: আইজিপি সদ্য. কক্সবাজারে হোটেলে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে ছিলেন স্কুলছাত্রী, কুমিল্লায় ফিরে প্রাণ গেল তাজমিনের সদ্য. রিয়াদ বিমানবন্দরে হামলা: ২ বাংলাদেশিসহ ১২ জন নিহত, আহত তিন শতাধিক সদ্য. সৌদি আরবে হুতিদের হামলা, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল সদ্য. বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা সদ্য. রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪ সদ্য. দেশে পৌঁছেছে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা রোটনের মরদেহ সদ্য. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ম ইউনিটের সফল পারমাণবিক বিক্রিয়া শুরু সদ্য. ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৩০০, হাসপাতালে রেকর্ড ২১৯৩ ভর্তি সদ্য. বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ সদ্য. দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ: আইজিপি সদ্য. কক্সবাজারে হোটেলে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে ছিলেন স্কুলছাত্রী, কুমিল্লায় ফিরে প্রাণ গেল তাজমিনের সদ্য. রিয়াদ বিমানবন্দরে হামলা: ২ বাংলাদেশিসহ ১২ জন নিহত, আহত তিন শতাধিক সদ্য. সৌদি আরবে হুতিদের হামলা, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল সদ্য. বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা সদ্য. রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪ সদ্য. দেশে পৌঁছেছে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা রোটনের মরদেহ