নন-ক্যাডার ২০ কর্মকর্তা হলেন সিনিয়র সহকারী সচিব

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ অক্টোবর, ২০২৬ ২০:৫৪:৫২
ছবি: সংগৃহীত

নন-ক্যাডার ২০ কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে উন্নীত করেছে সরকার। ষষ্ঠ গ্রেডে তাঁদের পদোন্নতি দিয়ে রোববার (১১ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত) গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৪’-এর বিধি ৫ এবং চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুসরণ করে এ পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব) হরিচরণ চৌধুরী, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সহকারী সচিব মো. কামাল হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহকারী সচিব মল্লিকা রানী মণ্ডল, বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. হুমায়ূন কবীর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মফিজুল ইসলাম, সরকারি কর্মচারী হাসপাতালের সহকারী পরিচালক মো. মাকসুদুর রহমান এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সহকারী পরিচালক মো. তৈয়াবুর রহমান মোল্যা।

এ ছাড়া পদোন্নতি পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সহকারী সচিব শংকর কুমার শীল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শওকতুল আম্বিয়া, সরকারি যানবাহন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব ফরিদা ইয়াসমিন, বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব রুবিয়া খাতুন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব সেলিনা আক্তার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. রাশিদুল করিম।

পদোন্নতির তালিকায় আরও রয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সহকারী সচিব শাহানা আক্তার, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সহকারী সচিব মো. সাইদুর রহমান, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির সহকারী পরিচালক স্বপ্না রানী সোম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব দেলোয়ার হোসেন, পরিকল্পনা বিভাগের সহকারী সচিব মেহেরুন্নেছা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মহিউদ্দীন শামীম।

প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব, ক্যাডার বহির্ভূত) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে যোগদানপত্র পাঠাতে হবে। তাঁরা সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে এ যোগদানপত্র জমা দিতে পারবেন। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ বর্তমান কর্মস্থলে থেকেই দায়িত্ব পালন করবেন তাঁরা।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। আদেশে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ড. গোলাম মোরশেদ।

সদ্য সংবাদ/ এআর

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘লড়াই কেবল শুরু’, মুক্তি পেয়েই ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা সিজেপি নেতাদের সদ্য. রিয়াদে আবারও বিস্ফোরণের শব্দ, বাড়ছে উদ্বেগ সদ্য. নন-ক্যাডার ২০ কর্মকর্তা হলেন সিনিয়র সহকারী সচিব সদ্য. রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, আইসিইউতে ভর্তি ৪ জন: শামা ওবায়েদ সদ্য. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ম ইউনিটের সফল পারমাণবিক বিক্রিয়া শুরু সদ্য. ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৩০০, হাসপাতালে রেকর্ড ২১৯৩ ভর্তি সদ্য. বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ সদ্য. দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ: আইজিপি সদ্য. কক্সবাজারে হোটেলে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে ছিলেন স্কুলছাত্রী, কুমিল্লায় ফিরে প্রাণ গেল তাজমিনের সদ্য. রিয়াদ বিমানবন্দরে হামলা: ২ বাংলাদেশিসহ ১২ জন নিহত, আহত তিন শতাধিক সদ্য. ‘লড়াই কেবল শুরু’, মুক্তি পেয়েই ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা সিজেপি নেতাদের সদ্য. রিয়াদে আবারও বিস্ফোরণের শব্দ, বাড়ছে উদ্বেগ সদ্য. নন-ক্যাডার ২০ কর্মকর্তা হলেন সিনিয়র সহকারী সচিব সদ্য. রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, আইসিইউতে ভর্তি ৪ জন: শামা ওবায়েদ সদ্য. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ম ইউনিটের সফল পারমাণবিক বিক্রিয়া শুরু সদ্য. ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৩০০, হাসপাতালে রেকর্ড ২১৯৩ ভর্তি সদ্য. বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ সদ্য. দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ: আইজিপি সদ্য. কক্সবাজারে হোটেলে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে ছিলেন স্কুলছাত্রী, কুমিল্লায় ফিরে প্রাণ গেল তাজমিনের সদ্য. রিয়াদ বিমানবন্দরে হামলা: ২ বাংলাদেশিসহ ১২ জন নিহত, আহত তিন শতাধিক