জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর

স
সদ্য সংবাদ ডেস্ক
১২ অক্টোবর, ২০২৬ ১৪:১১:০০
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উত্তরার বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে একদল ব্যক্তি। সোমবার (১২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। হামলার সময় বাসায় অবস্থান করছিলেন জিএম কাদের। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে দলটির পক্ষ।

জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য জানান, সকাল ১০টা ৪০ মিনিটের দিকে একদল ব্যক্তি বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছান। এ ঘটনায় পরবর্তী পদক্ষেপ সম্পর্কে পরে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

জাতীয় পার্টির সূত্রের দাবি, হামলার আগে ‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’ ব্যানারে বাসভবনের সামনে একটি মিছিল বের করা হয়। মিছিল থেকে জিএম কাদেরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিভিন্ন সময়ে জাতীয় পার্টির কার্যালয় ও নেতাদের বাসভবনে হামলার ঘটনা সামনে এসেছে। এর আগে রাজধানীর বনানী ও কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

সর্বশেষ ২০২৫ সালের ৩১ আগস্ট জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর আগের দিন গণঅধিকার পরিষদের একটি মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ নেয়।

এ ছাড়া রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের খবর পাওয়া যায়। রংপুরে জিএম কাদেরের বাসভবনে এনসিপির নেতাকর্মীদের হামলার চেষ্টার অভিযোগও উঠেছিল।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর সদ্য. অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার সদ্য. রিয়াদের পর এবার দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ‘লড়াই কেবল শুরু’, মুক্তি পেয়েই ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা সিজেপি নেতাদের সদ্য. রিয়াদে আবারও বিস্ফোরণের শব্দ, বাড়ছে উদ্বেগ সদ্য. নন-ক্যাডার ২০ কর্মকর্তা হলেন সিনিয়র সহকারী সচিব সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর সদ্য. অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার সদ্য. রিয়াদের পর এবার দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ‘লড়াই কেবল শুরু’, মুক্তি পেয়েই ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা সিজেপি নেতাদের সদ্য. রিয়াদে আবারও বিস্ফোরণের শব্দ, বাড়ছে উদ্বেগ সদ্য. নন-ক্যাডার ২০ কর্মকর্তা হলেন সিনিয়র সহকারী সচিব