রিয়াদে আহত ৪ বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক

স
সদ্য সংবাদ ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬ ০১:০২:২১
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ২৭ বাংলাদেশির মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় সেখানে আটকে পড়া পাঁচ শতাধিক বাংলাদেশিকে বিকল্প বিমানবন্দর ব্যবহার করে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রিয়াদে বাংলাদেশ দূতাবাসের শ্রমকল্যাণ উইং থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার বিকেল আনুমানিক সোয়া ৩টার দিকে বিমানবন্দরটিতে হামলার ঘটনা ঘটে। এতে দুই বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ১৩ জন নিহত হন। আহত হন ৩০৯ জন, যাঁদের মধ্যে ২৭ জন বাংলাদেশি।

নিহত বাংলাদেশিদের একজন মো. শাহেদ আহম্মেদ। তিনি বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। জেদ্দার একটি কোম্পানিতে কর্মরত শাহেদ দেশে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছিলেন। এ জন্য রিয়াদ বিমানবন্দরে ট্রানজিট ফ্লাইটের অপেক্ষায় ছিলেন তিনি।

নিহত অপর বাংলাদেশি মো. নাসরুল্লাহ বদরপুরী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের মোহাম্মদ উল্লাহর ছেলে। ওমরাহ পালনের উদ্দেশ্যে ট্রানজিটে রিয়াদ থেকে জেদ্দায় যাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি।

হামলায় আহত ২৭ বাংলাদেশির মধ্যে ১১ জন প্রবাসী কর্মী এবং ১৬ জন ওমরাহ যাত্রী। তাঁদের মধ্যে ১২ জন প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বাকি ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় পাঁচ শতাধিক বাংলাদেশি সেখানে আটকা পড়েছেন। তাঁদের মধ্যে ২৫ জনকে রেডিসন ব্লু হোটেলে, ১৭ জনকে ম্যারিয়েট হোটেলে এবং ৪০ জনকে রিয়াদের প্রিন্সেস নুরা বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে স্থানান্তর করা হয়েছে।

রিয়াদ থেকে ঢাকাগামী সৌদিয়া এয়ারলাইনসের বাতিল হওয়া এসভি৮০৪ ফ্লাইটের প্রায় ৪০০ যাত্রীকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি ইমিগ্রেশন কর্তৃপক্ষের সহযোগিতায় তাঁদের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে, হামলার পর সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। এর ফলে রিয়াদ ও বাংলাদেশের মধ্যে বিমান চলাচল বন্ধ রয়েছে।

সদ্য সংবাদ/ এআর

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রিয়াদে আবারও একাধিক শক্তিশালী বিস্ফোরণ সদ্য. ছয় ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, ছড়িয়ে পড়েছে পাশের ভবনে সদ্য. দুর্গাপূজায় দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন সদ্য. রিয়াদে আহত ৪ বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক সদ্য. ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. সারের ডিলার হলেন সাংসদের ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের বউ সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. উত্তরার বারে ডিবির অভিযান, আটক ৪৭ সদ্য. রিয়াদে আবারও একাধিক শক্তিশালী বিস্ফোরণ সদ্য. ছয় ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, ছড়িয়ে পড়েছে পাশের ভবনে সদ্য. দুর্গাপূজায় দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন সদ্য. রিয়াদে আহত ৪ বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক সদ্য. ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. সারের ডিলার হলেন সাংসদের ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের বউ সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. উত্তরার বারে ডিবির অভিযান, আটক ৪৭