প্রতিটি ঘর হোক দুর্যোগ মোকাবিলার কেন্দ্রবিন্দু: রাষ্ট্রপতি

স
সদ্য সংবাদ ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬ ১৪:১৮:১৪
ছবি: সংগৃহীত

প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিবার পর্যায় থেকেই সচেতনতা ও প্রস্তুতি গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দুর্যোগের আঘাতে সবচেয়ে আগে ক্ষতিগ্রস্ত হয় মানুষের ঘরবাড়ি ও পরিবার। তাই দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে প্রতিটি ঘরকে দুর্যোগ মোকাবিলার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরেই নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মধ্যে রয়েছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, বন্যা ও ভূমিকম্পের মতো দুর্যোগের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবও ক্রমেই বাড়ছে। দুর্যোগের আগে যথাযথ প্রস্তুতি নেওয়া গেলে পরবর্তী সময়ে ক্ষতি কাটিয়ে উঠে ঘুরে দাঁড়ানো সহজ হবে।

জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাব তুলে ধরে তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সৃষ্ট দুর্যোগ এখন সারা বিশ্বের জন্য উদ্বেগের বিষয়। অথচ জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের দায় তুলনামূলকভাবে কম হলেও এর বিরূপ প্রভাব সবচেয়ে বেশি বহন করতে হচ্ছে দেশটিকে।

রাষ্ট্রপতির ভাষ্য, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের বড় অংশ প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের জন্য আইন প্রণয়নের আহ্বান

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আগের তুলনায় বেড়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ ক্ষেত্রে আরও অগ্রগতি প্রয়োজন। দুর্যোগের সময় স্বেচ্ছাসেবকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাঁদের জন্য যথাযথ আইন নেই। স্বেচ্ছাসেবকদের কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

ভূমিকম্পের ক্ষতি কমাতে পরিকল্পিত আবাসন জরুরি

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় অপরিকল্পিত নগরায়ণ ও ভবন নির্মাণের বিষয়েও সতর্ক করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, পরিকল্পিত ব্যবস্থা না থাকলে ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বেড়ে যায়। ভবন নির্মাণে সচেতনতা এবং পরিকল্পিত আবাসনব্যবস্থা নিশ্চিত করা গেলে এ ধরনের দুর্যোগের ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।

এ ছাড়া নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং পরিবেশদূষণ রোধের মাধ্যমে মানবসৃষ্ট দুর্যোগ কমানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, দুর্যোগের ক্ষতি কমাতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতাও প্রয়োজন। দুর্যোগের আগেই প্রস্তুতি নিশ্চিত করতে পারলে ক্ষয়ক্ষতি মোকাবিলা করে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব হবে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রতিটি ঘর হোক দুর্যোগ মোকাবিলার কেন্দ্রবিন্দু: রাষ্ট্রপতি সদ্য. ঢাকা-রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী সদ্য. ২১ ঘণ্টা পেরোলেও কার্যালয় ছাড়তে পারেননি চুয়েটের উপাচার্য সদ্য. তুহিন হত্যা মামলায় জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী সদ্য. প্রবাসী কার্ড চালুর উদ্যোগ, ৩ শতাংশ প্রণোদনা পাবেন কার্ডধারীরা: প্রতিমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে কলঙ্কমুক্ত থাকতে চায় সরকার: মীর শাহে আলম সদ্য. নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে ঢুকে পড়লেন সিজেপির নেতাকর্মীরা সদ্য. নিরাপত্তাজনিত কারণে কারাগারে থেকেই ভার্চ্যুয়ালি বিচার চলবে জিয়াউল আহসানের সদ্য. আইএমএফের পূর্বাভাসে চিন্তিত নয় সরকার: অর্থমন্ত্রী সদ্য. দুর্গাপূজা উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের কার্যক্রম সদ্য. প্রতিটি ঘর হোক দুর্যোগ মোকাবিলার কেন্দ্রবিন্দু: রাষ্ট্রপতি সদ্য. ঢাকা-রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী সদ্য. ২১ ঘণ্টা পেরোলেও কার্যালয় ছাড়তে পারেননি চুয়েটের উপাচার্য সদ্য. তুহিন হত্যা মামলায় জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী সদ্য. প্রবাসী কার্ড চালুর উদ্যোগ, ৩ শতাংশ প্রণোদনা পাবেন কার্ডধারীরা: প্রতিমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে কলঙ্কমুক্ত থাকতে চায় সরকার: মীর শাহে আলম সদ্য. নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে ঢুকে পড়লেন সিজেপির নেতাকর্মীরা সদ্য. নিরাপত্তাজনিত কারণে কারাগারে থেকেই ভার্চ্যুয়ালি বিচার চলবে জিয়াউল আহসানের সদ্য. আইএমএফের পূর্বাভাসে চিন্তিত নয় সরকার: অর্থমন্ত্রী সদ্য. দুর্গাপূজা উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের কার্যক্রম