শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে পড়ছে: ডেপুটি স্পিকার

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৬ ১৭:০৯:২১
ছবি: সংগৃহীত

শিক্ষকদের একাংশের দুর্নীতিতে জড়িয়ে পড়ার প্রবণতা দেশের শিক্ষাব্যবস্থার জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। তাঁর মতে, এ ধরনের অনিয়ম শিক্ষকদের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি পুরো শিক্ষাব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে এ বিষয়ে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস-২০২৬- এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ডেপুটি স্পিকার।

কায়সার কামাল বলেন, শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন, যা কোনোভাবেই কাম্য নয়। শিক্ষাব্যবস্থায় দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা প্রয়োজন। দুর্নীতি নির্মূল করতে না পারলে প্রত্যাশিত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশ আর ‘আই অ্যাম জিপিএ ফাইভ’-এর যুগে ফিরে যেতে চায় না। অর্থাৎ শিক্ষার মান ও প্রকৃত অর্জনকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে।

বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকবে বলেও উল্লেখ করেন ডেপুটি স্পিকার।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণকে বারবার ত্যাগ স্বীকার করতে হয়েছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যার অন্যতম লক্ষ্য তরুণদের সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়া।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা নিশ্চিত করতে তরুণদের চিন্তাভাবনা, মূল্যবোধ এবং প্রত্যাশাকে নীতিনির্ধারণী প্রক্রিয়ায় গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং তরুণদের দক্ষতা ও সক্ষমতা বিকাশের বিষয়েও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

তরুণদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে এসব বিষয় নীতিনির্ধারণের কেন্দ্রে রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর সদ্য. আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব সদ্য. দেশের অর্থনৈতিক সুরক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া মিলছে: অর্থমন্ত্রী সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ সদ্য. দেশে পৌঁছেছে ভারত থেকে কেনা ১৮টি ব্রডগেজ রেলকোচ সদ্য. রাশিয়ার ৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংসের দাবি জেলেনস্কির সদ্য. শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে পড়ছে: ডেপুটি স্পিকার সদ্য. বাংলাদেশের মতো করে ক্ষমতার পরিবর্তন চায় বিরোধীরা: ভারতের প্রতিরক্ষামন্ত্রী সদ্য. ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি সদ্য. ১৫ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ সদ্য. মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর সদ্য. আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব সদ্য. দেশের অর্থনৈতিক সুরক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া মিলছে: অর্থমন্ত্রী সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ সদ্য. দেশে পৌঁছেছে ভারত থেকে কেনা ১৮টি ব্রডগেজ রেলকোচ সদ্য. রাশিয়ার ৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংসের দাবি জেলেনস্কির সদ্য. শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে পড়ছে: ডেপুটি স্পিকার সদ্য. বাংলাদেশের মতো করে ক্ষমতার পরিবর্তন চায় বিরোধীরা: ভারতের প্রতিরক্ষামন্ত্রী সদ্য. ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি সদ্য. ১৫ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ