মাঝ আকাশে খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণ

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৬ ১৯:০৭:০৪
ছবি: সংগৃহীত

ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সে মাঝ আকাশে দরজা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে উড়োজাহাজে থাকা অসুস্থ এক ভারতীয় নারীকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মারা যাওয়া নারীর নাম অঞ্জনা ভৌমিক। উড়োজাহাজের যাত্রীতালিকায় তার জাতীয়তা ভারতীয় হিসেবে উল্লেখ রয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সটিতে তার সঙ্গে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র।

যাত্রীতালিকা অনুযায়ী, এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড পরিচালিত এয়ার অ্যাম্বুলেন্সটির মডেল সি৯০এ। এর নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ। আগরতলা থেকে কলকাতায় যাওয়ার সময় উড়োজাহাজটিতে পাইলট ও সহকারী পাইলটসহ মোট সাতজন ছিলেন।

উড়োজাহাজটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ। সহকারী পাইলটের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা।

মাঝ আকাশে দরজা খুলে যাওয়ার পর নিরাপত্তাজনিত পরিস্থিতিতে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে অসুস্থ নারীকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে উড়োজাহাজটির দরজা কীভাবে খুলে গেল, এ ঘটনায় অন্য কেউ আহত হয়েছেন কি না এবং অঞ্জনা ভৌমিকের মৃত্যুর প্রকৃত কারণ কী এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শেরেবাংলা নগরে যাচ্ছে বাংলাদেশ সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন সদ্য. সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার সদ্য. মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা চাইল সরকার সদ্য. ১৯ অক্টোবর সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা সদ্য. বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সদ্য. পিস্তল হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযান, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে পুলিশ: ডিবিপ্রধান সদ্য. জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সদ্য. কক্সবাজারে রিসোর্টে আগুন: দুই মেয়েকে নিয়ে নিখোঁজ যশোরের দম্পতি সদ্য. ওয়াজ-মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ সদ্য. শেরেবাংলা নগরে যাচ্ছে বাংলাদেশ সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন সদ্য. সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার সদ্য. মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা চাইল সরকার সদ্য. ১৯ অক্টোবর সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা সদ্য. বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সদ্য. পিস্তল হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযান, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে পুলিশ: ডিবিপ্রধান সদ্য. জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সদ্য. কক্সবাজারে রিসোর্টে আগুন: দুই মেয়েকে নিয়ে নিখোঁজ যশোরের দম্পতি সদ্য. ওয়াজ-মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১