গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলে ফেললেন ইশরাক হোসেন

স
সদ্য সংবাদ ডেস্ক
১৯ অক্টোবর, ২০২৬ ১৩:৪৩:২২
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণা ঘিরে নতুন আলোচনা তৈরি হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নিজ বাসা থেকে প্রেসক্লাবে যাওয়ার পথে নিজের গাড়ি থেকে সরকারি লোগো খুলে ফেলেন তিনি। এ সময় তিনি জানান, বিশেষ পরিস্থিতির কারণে পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ইশরাক হোসেন বলেন, তাঁর দল পদত্যাগের জন্য চাপ দেয়নি; তিনি নিজেই এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে পদ ছাড়লেও মাদকের বিরুদ্ধে তাঁর অবস্থান বদলাবে না বলে জানান তিনি।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নিতে গিয়ে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায় ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনকে। তাঁর সঙ্গে থাকা কয়েকজনের হাতেও অস্ত্র দেখা যায়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

রোববার দিনভর বিষয়টি রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় বিএনপির ভেতরে অস্বস্তি তৈরি হওয়ার পাশাপাশি সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন ওঠে।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগ সদ্য. ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সদ্য. গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলে ফেললেন ইশরাক হোসেন সদ্য. দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন সদ্য. দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন সদ্য. ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ সদ্য. আজ মহাষ্টমী ও কুমারী পূজা, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ সদ্য. ৭ সচিবের দপ্তর বদল, নতুন তিন সচিব সদ্য. শেরেবাংলা নগরে যাচ্ছে বাংলাদেশ সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন সদ্য. সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগ সদ্য. ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সদ্য. গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলে ফেললেন ইশরাক হোসেন সদ্য. দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন সদ্য. দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন সদ্য. ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ সদ্য. আজ মহাষ্টমী ও কুমারী পূজা, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ সদ্য. ৭ সচিবের দপ্তর বদল, নতুন তিন সচিব সদ্য. শেরেবাংলা নগরে যাচ্ছে বাংলাদেশ সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন সদ্য. সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির