আমি তো সেখানে চাঁদা তুলতে যাইনি, জমি দখল করতেও যাইনি: ইশরাক হোসেন

স
সদ্য সংবাদ ডেস্ক
১৯ অক্টোবর, ২০২৬ ১৫:০৯:৪৪
ছবি: সংগৃহীত

মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সদ্য পদত্যাগের ঘোষণা দেওয়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তাঁর অভিযোগ, ঘটনাটি নিয়ে সংবাদমাধ্যমগুলো ধারাবাহিকভাবে এমনভাবে সংবাদ প্রকাশ করেছে, যাতে তাঁকে ঘিরে একটি নির্দিষ্ট বয়ান তৈরি হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে কথা বলেন তিনি।

ইশরাক হোসেন বলেন, ঘটনাটি যেভাবে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে, তাতে তিনি হতাশ হয়েছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, সংশ্লিষ্ট এলাকায় যাওয়ার উদ্দেশ্য চাঁদা আদায় বা জমি দখল করা ছিল না।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমের ব্যবহৃত শিরোনাম ও ফটোকার্ড নিয়েও আপত্তি জানান ইশরাক। তাঁর দাবি, ‘প্রতিমন্ত্রী’, ‘অস্ত্র’ ও ‘অভিযান’ এ ধরনের শব্দ সামনে রেখে সংবাদ প্রকাশের মাধ্যমে ঘটনাটিকে বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে। এ-সংক্রান্ত কয়েকটি শিরোনাম ও ফটোকার্ড সংবাদ সম্মেলনে দেখানোর পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা করেননি বলে জানান তিনি।

এদিকে, মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন ইশরাক। তিনি জানান, বিশেষ পরিস্থিতির কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে হচ্ছে তাঁকে।

তাঁর বক্তব্য অনুযায়ী, পদত্যাগের সিদ্ধান্তটি দলীয় নেতৃত্বের চাওয়া ছিল না; বরং দলের ইচ্ছার বিপরীতে তাঁকে এ সিদ্ধান্ত নিতে হচ্ছে। তবে সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও মাদকের বিরুদ্ধে তাঁর কার্যক্রম আরও জোরালোভাবে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত শনিবার রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ইশরাক হোসেনকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়। সোমবার সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেওয়ার পাশাপাশি বিষয়টি নিয়ে গণমাধ্যমের সংবাদ পরিবেশনেরও সমালোচনা করেন তিনি।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগ সদ্য. ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সদ্য. গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলে ফেললেন ইশরাক হোসেন সদ্য. আমি তো সেখানে চাঁদা তুলতে যাইনি, জমি দখল করতেও যাইনি: ইশরাক হোসেন সদ্য. দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন সদ্য. দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন সদ্য. ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ সদ্য. আজ মহাষ্টমী ও কুমারী পূজা, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ সদ্য. ৭ সচিবের দপ্তর বদল, নতুন তিন সচিব সদ্য. শেরেবাংলা নগরে যাচ্ছে বাংলাদেশ সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন সদ্য. প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগ সদ্য. ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সদ্য. গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলে ফেললেন ইশরাক হোসেন সদ্য. আমি তো সেখানে চাঁদা তুলতে যাইনি, জমি দখল করতেও যাইনি: ইশরাক হোসেন সদ্য. দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন সদ্য. দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন সদ্য. ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ সদ্য. আজ মহাষ্টমী ও কুমারী পূজা, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ সদ্য. ৭ সচিবের দপ্তর বদল, নতুন তিন সচিব সদ্য. শেরেবাংলা নগরে যাচ্ছে বাংলাদেশ সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন