রংপুর সফর শেষে রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ অক্টোবর, ২০২৬ ১৪:২০:৪০
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ধর্মীয় আয়োজন পরিদর্শনের কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রংপুরে ধর্মসভায় অংশগ্রহণ ও রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে এবার রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমানে রাজশাহীর পথে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। পরে বাসে রংপুরের উদ্দেশে রওনা দেন তিনি। পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে নেমে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রীও উপহার দেন তিনি।

রংপুরে যাওয়ার পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বাস থেকে হাত নেড়ে তাঁদের শুভেচ্ছার জবাব দেন তারেক রহমান।

রংপুরে পৌঁছে ধর্মসভায় অংশ নেওয়ার পাশাপাশি রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানকার কর্মসূচি শেষ করে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে যাত্রা করেন তিনি।

সফরসূচি অনুযায়ী, রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেবেন তিনি।

বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। রাজশিয়ার কর্মসূচি শেষে তিনি বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন।

সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।

সফরসূচিতে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে দুর্গাপূজার আয়োজন পরিদর্শনের মধ্য দিয়ে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি গুরুত্ব পেয়েছে। আয়োজকদের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী ঢাকার বাইরে গিয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করছেন।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রংপুরের ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. রংপুর সফর শেষে রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সবাইকে সঙ্গে নিয়েই গড়ে তোলা হবে প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি সদ্য. পলাতক থেকেও দলীয় কার্যক্রম, পাবনার আ.লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার সদ্য. নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় শনাক্ত, তদন্তে কমিটি গঠন সদ্য. রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেলেন কাজী রাকিব হোসাইন সদ্য. এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন সদ্য. রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী সদ্য. যুদ্ধক্ষেত্র থেকে ড্রোনে আহত সেনা উদ্ধার, নজির গড়ল ইউক্রেন সদ্য. রংপুরের ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. রংপুর সফর শেষে রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সবাইকে সঙ্গে নিয়েই গড়ে তোলা হবে প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি সদ্য. পলাতক থেকেও দলীয় কার্যক্রম, পাবনার আ.লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার সদ্য. নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় শনাক্ত, তদন্তে কমিটি গঠন সদ্য. রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেলেন কাজী রাকিব হোসাইন সদ্য. এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন সদ্য. রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী সদ্য. যুদ্ধক্ষেত্র থেকে ড্রোনে আহত সেনা উদ্ধার, নজির গড়ল ইউক্রেন