পুলিশের অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ অক্টোবর, ২০২৬ ১৮:১৯:০০
ছবি: সংগৃহীত

রাজধানীর পূর্বাচলে একটি বাসায় গোয়েন্দা পুলিশের অভিযানে নারীসহ ৮৪ জন আটকের ঘটনার পর পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে পূর্বাচলের ওই বাসায় অভিযান শুরু হয়। অভিযানে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আফগানিস্তানের একজন নাগরিকও রয়েছেন।

ডিবির দাবি, বাসাটিতে ডিজে পার্টির আয়োজনের পাশাপাশি অবৈধভাবে মাদক সেবনের কার্যক্রম চলছিল। অভিযানের সময় সেখান থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বাসাটির মালিকানা বা ব্যবস্থাপনার সঙ্গে অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের সংশ্লিষ্টতার বিষয়ে ডিবি জানিয়েছে, তিনি বাসাটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দিয়েছিলেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।

এ ছাড়া উদ্ধার করা সিনথেটিক মাদকের ধরন ও পরিমাণ সম্পর্কেও ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি। ঘটনাটি ঘিরে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পুলিশের অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার সদ্য. প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ১২ কোটি টাকা পেলেন ৩৮ হাজার ৯৭০ আখচাষি সদ্য. রংপুরের ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১৪ বছর নির্মাণকাজ চলার পর বিআরটি প্রকল্পে ইতি, রূপান্তর হচ্ছে সাধারণ মহাসড়কে সদ্য. পুলিশের অতিরিক্ত ডিআইজির বাসভবনে ডিবির মাদকবিরোধী অভিযান সদ্য. রংপুর সফর শেষে রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সবাইকে সঙ্গে নিয়েই গড়ে তোলা হবে প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা ১ দিনের রিমান্ডে সদ্য. পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি গাড়ি কিনবে সরকার সদ্য. গ্রামেও এলপিজির দাপট, দামে নাকাল গ্রাহক সদ্য. পুলিশের অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার সদ্য. প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ১২ কোটি টাকা পেলেন ৩৮ হাজার ৯৭০ আখচাষি সদ্য. রংপুরের ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১৪ বছর নির্মাণকাজ চলার পর বিআরটি প্রকল্পে ইতি, রূপান্তর হচ্ছে সাধারণ মহাসড়কে সদ্য. পুলিশের অতিরিক্ত ডিআইজির বাসভবনে ডিবির মাদকবিরোধী অভিযান সদ্য. রংপুর সফর শেষে রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সবাইকে সঙ্গে নিয়েই গড়ে তোলা হবে প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা ১ দিনের রিমান্ডে সদ্য. পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি গাড়ি কিনবে সরকার সদ্য. গ্রামেও এলপিজির দাপট, দামে নাকাল গ্রাহক