গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া আঁখির পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২১ অক্টোবর, ২০২৬ ১৬:২২:৩৭
ছবি: সংগৃহীত

অভাবের চাপে অনাগত সন্তান বিক্রির কথা ভাবতে বাধ্য হওয়া গর্ভবতী নারী আঁখির পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবারটির আর্থিক সংকটের কথা জানার পর তাঁদের জন্য এক লাখ টাকার সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি আঁখির সন্তান প্রসবের ব্যয় বহন এবং পরিবারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী।

সম্প্রতি গণমাধ্যমে ‘গর্ভের সন্তান বিক্রি করতে চান আঁখি’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর নজরে আসে। প্রতিবেদনটিতে উঠে আসে, তৃতীয় সন্তানের অপেক্ষায় থাকা আঁখির স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অসুস্থতার কারণে চিকিৎসার খরচ ও নিত্যদিনের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছিল পরিবারটি।

আর্থিক সংকটের পাশাপাশি ঋণের বোঝা তাঁদের পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে। এমন অসহায় অবস্থায় ঋণ পরিশোধের চিন্তা থেকে অনাগত সন্তানকে বিক্রি করার কথা ভাবেন আঁখি।

প্রতিবেদনটি প্রকাশের দিনই পরিবারটির খোঁজ নিতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন তারেক রহমান। নির্দেশনা অনুযায়ী, অল্প সময়ের মধ্যেই আঁখি ও তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁদের আর্থিক অবস্থা এবং পারিবারিক সংকট সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া হয়।

পরিবারটির দুরবস্থার বিষয়টি জানার পর সহায়তার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে গত রোববার আঁখি ও তাঁর পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয়। সেখানে তাঁদের হাতে এক লাখ টাকার একটি চেক তুলে দেওয়া হয়।

এ ছাড়া আঁখির সন্তান প্রসবের যাবতীয় ব্যয় বহন করার পাশাপাশি পরিবারের আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা