সৌদিতে নিহত নাসরুল্লাহ বদরপুরির পরিবারের পাশে দাঁড়ালেন ধর্মমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২১ অক্টোবর, ২০২৬ ১৮:১৬:০৮
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরির পরিবারের পাশে দাঁড়িয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। শোকসন্তপ্ত পরিবারটিকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি তাঁদের আবাসন ও সন্তানদের শিক্ষার দায়িত্ব পালনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার শিকার হন বাংলাদেশ থেকে যাওয়া ৪৫ সদস্যের একটি ওমরাহ কাফেলা। এতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের বাসিন্দা ও কাফেলার দলনেতা মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫) নিহত হন। আহত হন কাফেলার আরও কয়েকজন সদস্য।

ঘটনার খবর পাওয়ার পরই ক্ষতিগ্রস্ত ওমরাহযাত্রীদের সঙ্গে যোগাযোগ শুরু করেন ধর্মমন্ত্রী। সৌদি আরবে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে আহতদের উদ্ধার, চিকিৎসা এবং দেশে ফেরানোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেন তিনি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায়ও যাত্রীদের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখেন মন্ত্রী।

হামলার পর যাত্রীদের লাগেজ হারিয়ে যাওয়ায় তাঁদের জন্য নতুন পোশাক ও খাবারের ব্যবস্থা করা হয়। পাশাপাশি দেশে ফেরার টিকিট নিশ্চিত করা এবং নিরাপদে প্রত্যাবর্তনের বিষয়টিও তদারকি করা হয়।

নিহত নাসরুল্লাহর পরিবারের খোঁজ নিতে গত ১৩ অক্টোবর ধর্মমন্ত্রীর পক্ষ থেকে মাওলানা ইয়াকুব ওসমানীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নাঙ্গলকোটের বদরপুরে তাঁর বাড়িতে যায়। সেখানে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। এ সময় ধর্মমন্ত্রীর পক্ষ থেকে ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

এ ছাড়া নিহতের মরদেহ দাফনের ব্যবস্থা, পরিবারের স্থায়ী আবাসন এবং সন্তানদের পড়াশোনার দায়িত্ব পালনে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। পরিবারের সঙ্গে ফোনে কথা বলার সময় মরদেহ জান্নাতুল বাকিতে দাফন অথবা দেশে ফিরিয়ে আনার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান ধর্মমন্ত্রী।

এদিকে হামলার শিকার ওমরাহ কাফেলার ৩৩ জন সদস্য মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাঁদের স্বাগত জানাতে ধর্মমন্ত্রীর নির্দেশে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তাঁর একান্ত সচিব ছাদেক আহমদ, হজ পরিচালক মো. লোকমান হোসেনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

বিমানবন্দরে সাংবাদিকদের ছাদেক আহমদ জানান, ফিরে আসা যাত্রীদের জন্য ধর্মমন্ত্রীর উদ্যোগে নৈশভোজের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তাঁদের নিজ নিজ মাদ্রাসা ও বাসায় নিরাপদে পৌঁছে দিতে পরিবহনের ব্যবস্থাও রাখা হয়।

তিনি আরও জানান, দেশে ফেরা যাত্রীদের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেও পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ফিরে আসা ওমরাহযাত্রীদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে জামেয়া আরাবিয়া রবিউল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ফয়জুল্লাহ, জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা