সপ্তাহখানেকের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

স
সদ্য সংবাদ ডেস্ক
১ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:২০:৫৮
সংগৃহীত

দেশের চলমান গ্যাস সংকট আগামী এক সপ্তাহের মধ্যে অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতিকে বৈশ্বিক সংকটের অংশ হিসেবে উল্লেখ করে তিনি জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, বিশ্বজুড়েই বিদ্যুৎ ও জ্বালানি খাতে নানা ধরনের সংকট দেখা দিয়েছে। বাংলাদেশও এর প্রভাবের বাইরে নয়। তবে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে এবং বিষয়টি নিয়ে তারা বসে নেই।

গ্যাস সরবরাহ নিয়ে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, আগামী সপ্তাহের মধ্যেই সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে তিনি আশাবাদী।

সরকারের সঙ্গে বিএনপির পারস্পরিক সহযোগিতার সম্পর্ক রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেই সরকার তার কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে নানা ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

তিনি আশা প্রকাশ করেন, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসসহ চলমান বিভিন্ন সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে।

সদ্য সংবাদ/এসকে

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫ সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫