নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র রায়

স
সদ্য সংবাদ ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:২৯:৩৪
সংগৃহীত

জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটির সভাপতি করা হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায়কে।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম প্রস্তাবটি সংসদে উপস্থাপন করলে তা অনুমোদন দেওয়া হয়।

পুনর্গঠিত স্থায়ী কমিটিতে সভাপতি ছাড়াও আরও আটজন সংসদ সদস্যকে সদস্য হিসেবে রাখা হয়েছে। তারা হলেন- ফরিদপুর-৪ আসনের মো. শহিদুল ইসলাম, নওগাঁ-১ আসনের মো. মোস্তাফিজুর রহমান, জামালপুর-৪ আসনের মো. ফরিদুল কবীর তালুকদার, ময়মনসিংহ-৪ আসনের মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মৌলভীবাজার-৪ আসনের মো. মুজিবুর রহমান চৌধুরী, সংরক্ষিত মহিলা আসন-১৪- এর মোছা. সাবিরা সুলতানা, যশোর-৪ আসনের মো. গোলাম রছুল এবং রংপুর-১ আসনের মো. রায়হান সিরাজী।

নতুন কমিটি কৃষি মন্ত্রণালয়ের কার্যক্রম, নীতিমালা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সংসদীয় পর্যায়ে পর্যালোচনা ও তদারকিতে ভূমিকা রাখবে।

সদ্য সংবাদ/এসকে

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. বিজয়া দশমী আজ, বিদায়ের সুরে দুর্গোৎসব সদ্য. আমরা সবাই বাংলাদেশি, সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই: সমাজকল্যাণমন্ত্রী সদ্য. বিবিসির তিন চ্যানেল বন্ধের পরিকল্পনা, চাকরি হারাতে পারেন ২ হাজার কর্মী সদ্য. আমাদের একমাত্র পরিচয় বাংলাদেশি, এই দেশ আপনার–আমার–সবার: প্রধানমন্ত্রী সদ্য. ইরানের শাসনব্যবস্থা উৎখাতে একমত ট্রাম্প-নেতানিয়াহু সদ্য. বিরোধীদলের ওপর গোয়েন্দাগিরির বার্তা অত্যন্ত বিপজ্জনক: হাসনাত আবদুল্লাহ সদ্য. আগামীকাল বৃষ্টি হবে কি না তা কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন: প্রধানমন্ত্রী সদ্য. ফুরিয়ে আসছে অর্থ, যুক্তরাষ্ট্রের দাবি মানলেও পতন মানতে নারাজ ইরান সদ্য. সীমান্তের ওপার থেকে অর্থ পাঠাচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. বিজয়া দশমী আজ, বিদায়ের সুরে দুর্গোৎসব সদ্য. আমরা সবাই বাংলাদেশি, সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই: সমাজকল্যাণমন্ত্রী সদ্য. বিবিসির তিন চ্যানেল বন্ধের পরিকল্পনা, চাকরি হারাতে পারেন ২ হাজার কর্মী সদ্য. আমাদের একমাত্র পরিচয় বাংলাদেশি, এই দেশ আপনার–আমার–সবার: প্রধানমন্ত্রী সদ্য. ইরানের শাসনব্যবস্থা উৎখাতে একমত ট্রাম্প-নেতানিয়াহু সদ্য. বিরোধীদলের ওপর গোয়েন্দাগিরির বার্তা অত্যন্ত বিপজ্জনক: হাসনাত আবদুল্লাহ সদ্য. আগামীকাল বৃষ্টি হবে কি না তা কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন: প্রধানমন্ত্রী সদ্য. ফুরিয়ে আসছে অর্থ, যুক্তরাষ্ট্রের দাবি মানলেও পতন মানতে নারাজ ইরান সদ্য. সীমান্তের ওপার থেকে অর্থ পাঠাচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী