সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করতে চেষ্টা চলছে: নাহিদ ইসলাম

সদ্য সংবাদ ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:২২:৫৮
সংগৃহীত

দেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর অতীতে ঘটে যাওয়া নির্যাতন ও নিপীড়নের ঘটনাগুলোর যথাযথ বিচার হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, এসব ঘটনার বিচার নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে কাজ চলছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন নাহিদ ইসলাম। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, অতীতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর বিভিন্ন সময় অত্যাচার, নির্যাতন ও অবিচারের ঘটনা ঘটেছে। কিন্তু এসব ঘটনার অনেকগুলোরই সুষ্ঠু বিচার নিশ্চিত হয়নি। এর ফলে বিচারহীনতার একটি সংস্কৃতি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতি দূর করে দেশের বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী, নিরপেক্ষ ও কার্যকর অবস্থানে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সরকার ও বিরোধী দলসহ সবার অন্যতম প্রধান জাতীয় দায়িত্ব। দেশের বর্তমান পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগোচ্ছে। তবে গণতান্ত্রিক ব্যবস্থাকে দীর্ঘস্থায়ী ও কার্যকর করতে হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সব সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিত করা জরুরি। কোনো জনগোষ্ঠী যেন বৈষম্য, নির্যাতন বা নিরাপত্তাহীনতার শিকার না হয়, সে বিষয়ে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও সৌহার্দ্য বজায় না থাকলে একটি কার্যকর ও অর্থবহ গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।

এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান। পাশাপাশি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সদ্য সংবাদ/এসকে

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাজশাহী থেকে ঢাকাসহ সারাদেশের বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. বগুড়ায় দুর্ঘটনার কবলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, গাড়ির ধাক্কায় প্রাণগেল আহত বৃদ্ধার সদ্য. 'লংমার্চ' বিরোধীদলের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী সদ্য. লংমার্চ ঘিরে প্রতিকূল পরিবেশ তৈরি করলে জনগণের রোষানলে পড়তে হবে: গোলাম পরওয়ার সদ্য. আগামী ৩ মাসে বিপুল সংখ্যক ডাক্তার-নার্স নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করতে চেষ্টা চলছে: নাহিদ ইসলাম সদ্য. দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় আচার পালন করছে: আইনমন্ত্রী সদ্য. বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে বিশেষ দোয়া করলেন জামায়াত আমির সদ্য. ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণগেল ৩ জনের সদ্য. রাজশাহী থেকে ঢাকাসহ সারাদেশের বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. বগুড়ায় দুর্ঘটনার কবলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, গাড়ির ধাক্কায় প্রাণগেল আহত বৃদ্ধার সদ্য. 'লংমার্চ' বিরোধীদলের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী সদ্য. লংমার্চ ঘিরে প্রতিকূল পরিবেশ তৈরি করলে জনগণের রোষানলে পড়তে হবে: গোলাম পরওয়ার সদ্য. আগামী ৩ মাসে বিপুল সংখ্যক ডাক্তার-নার্স নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করতে চেষ্টা চলছে: নাহিদ ইসলাম সদ্য. দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় আচার পালন করছে: আইনমন্ত্রী সদ্য. বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে বিশেষ দোয়া করলেন জামায়াত আমির সদ্য. ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণগেল ৩ জনের