সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে জামায়াতের প্রার্থী ঘোষণা

সদ্য সংবাদ ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:১৬:১৪
ছবি: সংগৃহীত

আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে ড. নূরুল ইসলাম বাবুলের নাম প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি বর্তমানে সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমিরের দায়িত্বে রয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) নগরীর মদিনা মার্কেট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম এ ঘোষণা দেন।

মহানগর জামায়াতের থানা মজলিসে শুরা ও কর্মপরিষদের সদস্যদের নিয়ে আয়োজিত দুই দিনের শিক্ষা শিবিরের সমাপনী অনুষ্ঠানে এ ঘোষণা আসে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ড. নূরুল ইসলাম বাবুলকে মেয়র প্রার্থী করার কথা জানিয়ে তার পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনায় নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দেওয়া হয়।

প্রার্থিতা ঘোষণার সময় এ টি এম আজহারুল ইসলাম বলেন, সিলেট নগরীর মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং নগরকে আধুনিক, পরিচ্ছন্ন ও বসবাসের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্য সামনে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, একজন জনপ্রতিনিধির কাজ কেবল অবকাঠামোগত উন্নয়ন বা প্রকল্প বাস্তবায়নের মধ্যে সীমাবদ্ধ নয়। নাগরিকদের প্রয়োজনীয় সেবা, নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করাও জনপ্রতিনিধির গুরুত্বপূর্ণ দায়িত্ব।

এ ক্ষেত্রে প্রার্থী বাছাইয়ের সময় সততা, যোগ্যতা, দক্ষতা, মেধা ও নৈতিকতার পাশাপাশি জনগণের প্রতি দায়বদ্ধতাকেও বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ড. নূরুল ইসলাম বাবুলের পক্ষে নগরীর বিভিন্ন ওয়ার্ডে দলীয় পরিকল্পনা ও নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

শিক্ষা শিবিরের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টিমের সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমির হাফিজ মিফতাহুদ্দীন, মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল এবং জেলা জামায়াতের নেতা ও সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. নতুন পে স্কেলের গেজেট নিয়ে এলো সুখবর সদ্য. এখনও লাগেনি মিটার, তবু চলে এলো বিদ্যুৎ বিল! সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. চলতি মাসেই দেশে আসছে সারভর্তি ৭ জাহাজ সদ্য. ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ পাবেন কারাবন্দিরা সদ্য. বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা, উপস্থিত থাকবেন তারেক রহমান সদ্য. নেপালের সেই টানেলে শেষ হলো উদ্ধারকাজ, বেঁচে নেই কেউ সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. নতুন পে স্কেলের গেজেট নিয়ে এলো সুখবর সদ্য. এখনও লাগেনি মিটার, তবু চলে এলো বিদ্যুৎ বিল! সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. চলতি মাসেই দেশে আসছে সারভর্তি ৭ জাহাজ সদ্য. ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ পাবেন কারাবন্দিরা সদ্য. বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা, উপস্থিত থাকবেন তারেক রহমান সদ্য. নেপালের সেই টানেলে শেষ হলো উদ্ধারকাজ, বেঁচে নেই কেউ