তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ

সদ্য সংবাদ ডেস্ক
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৭:১০
সংগৃহীত

বিএনপি সরকারে এসে জনগণের অধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষুণ্ন করছে- এমন অভিযোগ তুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ক্ষমতা ছাড়ার পথ নিজেরই ঠিক করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, তারেক রহমান হেলিকপ্টারে করে দেশ ছাড়বেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন- সেটি তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে। এ প্রসঙ্গে তিনি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পদত্যাগের কথাও উল্লেখ করেন।

সমাবেশে বিএনপির বিরুদ্ধে জনগণের মানবাধিকার হরণ ও গণতন্ত্র ধ্বংসের অভিযোগ করেন এনসিপির এই নেতা। তাঁর দাবি, অতীতে যারা গণতন্ত্র ধ্বংস করেছে, তাদের পরিণতি ইতিহাসে নেতিবাচকভাবে লেখা হয়েছে।

এ সময় বর্তমান সরকারও আগের সরকারের সময় ব্যবহৃত আইন ও প্রতিষ্ঠানগুলো ব্যবহার করছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তাঁর ভাষ্য, সরকার পরিবর্তন হলেও জনগণের অধিকার ও গণতন্ত্রের ক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি।

রংপুরমুখী লংমার্চের পথে ১১ দলীয় ঐক্যের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগও করেন তিনি। এ কাজে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সিটি করপোরেশনের লোকজন জড়িত বলে দাবি করেন নাহিদ ইসলাম। তাঁর বক্তব্য, ব্যানার-ফেস্টুন সরিয়ে লংমার্চকে ঘিরে তৈরি হওয়া জনসম্পৃক্ততা থামানো যাবে না।

নাহিদ ইসলাম বলেন, এর আগে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল হয়েছে। এর ধারাবাহিকতায় ১১ দলীয় ঐক্যের নেতৃত্বে আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে এবারের কর্মসূচি শুরু হয়েছে।

সমাবেশে তিনি লংমার্চ শান্তিপূর্ণভাবে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন এবং কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

এর আগে সকালে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়। এতে বিভিন্ন শরিক দলের নেতারা বক্তব্য দেন। সমাপনী বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সমাবেশটি সঞ্চালনা করেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম।

সদ্য সংবাদ/এসকে

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. সরকারই আমাদের লংমার্চে যেতে বাধ্য করেছে: পাটওয়ারী সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের সদ্য. ১৮ কোটি মানুষের দাবিকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছি: জামায়াত আমির সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. সরকারই আমাদের লংমার্চে যেতে বাধ্য করেছে: পাটওয়ারী সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের সদ্য. ১৮ কোটি মানুষের দাবিকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছি: জামায়াত আমির