ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি

সদ্য সংবাদ ডেস্ক
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২০:৪৯
সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সাল আমিনকে বেছে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি। তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি এবং রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। তবে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণার আগে দলীয় প্রক্রিয়া শেষ করার কথা রয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটি ও পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলীয় সূত্র জানিয়েছে। বৈঠকে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে এর আগে তিন নেতা দলীয় ফরম জমা দেন। তারা হলেন- মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহসভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী এবং ওবায়দুল্লাহ মাসুদ। তিনজনই গত ১৬ সেপ্টেম্বর দলীয় মনোনয়ন ফরম জমা দেন।

বৈঠকে তিন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নেওয়া হয়। দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আগামী ২৫ বা ২৬ সেপ্টেম্বরের মধ্যে বিএনপির পক্ষ থেকে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

বিকল্প প্রার্থী রাখার সিদ্ধান্ত

দলীয় সূত্র জানিয়েছে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় কোনো কারণে মনোনীত প্রার্থীর প্রার্থিতা বাতিল হলে যাতে আসনটি নিয়ে ঝুঁকি তৈরি না হয়, সে জন্য বিএনপি আরও একজনকে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের পর মনোনয়নপত্র দাখিলের সময়ই দলীয় মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান করা হয়েছে। ফলে মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিল হলে পরবর্তী সময়ে নতুন করে দলীয় প্রার্থী দেওয়ার সুযোগ থাকবে না- এমন আশঙ্কা থেকেই বিকল্প প্রার্থী রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

২৯ অক্টোবর ভোট

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ শূন্য হয়। এরপর ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে প্রার্থিতা বৈধ হলে মির্জা ফয়সাল আমিনই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সদ্য সংবাদ/এসকে

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ