জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিনের বাবা ডি.এম. আব্দুল মতিন মারা গেছেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি।
সোমবার (২১ সেপ্টেম্বর) এক শোকবার্তায় দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
শোকবার্তায় এনসিপি জানায়, ডি.এম. আব্দুল মতিনের মৃত্যুতে দলের নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
দলটির পক্ষ থেকে বলা হয়, স্বজন হারানোর এই কঠিন সময়ে মনিরা শারমিন ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা রয়েছে এনসিপির। শোক কাটিয়ে ওঠার জন্য পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি কামনা করা হয়েছে।
এ ছাড়া মরহুম ডি.এম. আব্দুল মতিনের আত্মার মাগফিরাত কামনা করেছে দলটি। তাঁর জীবনের ভুলত্রুটি ক্ষমা করে কবরকে রহমত ও নূরে পরিপূর্ণ করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।
একই সঙ্গে মরহুমের জন্য এনসিপির নেতাকর্মী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়ার আহ্বান জানিয়েছে দলটি।
সদ্য সংবাদ/এসকে