সংসদে নোটিশ-কথার গুরুত্ব না দেওয়ায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

সদ্য সংবাদ ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪৬:১৩
সংগৃহীত

সংসদে বিরোধী দলের উত্থাপিত বিভিন্ন নোটিশ ও বক্তব্য যথাযথ গুরুত্ব পাচ্ছে না- এমন অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার দাবি, সংসদের ভেতরে জনস্বার্থের বিষয়গুলো নিয়ে আলোচনা ও সমাধানের সুযোগ সীমিত হওয়ায় বিরোধী দলকে রাজপথে কর্মসূচি দিতে হচ্ছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াত বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন শফিকুর রহমান।

তিনি অভিযোগ করেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতার কারণে বিরোধী দলের জনস্বার্থসংশ্লিষ্ট নোটিশগুলো সরকার যথাযথভাবে বিবেচনা করছে না। সংসদে বিরোধী দলের বক্তব্য ও নোটিশের গুরুত্ব দেওয়া হলে রাজপথে আন্দোলনের প্রয়োজন হতো না বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত আমিরের ভাষ্য, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে সরকার জনগণের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর সুযোগ পেয়েছিল। কিন্তু সে উদ্যোগ না নেওয়ায় সরকার ধীরে ধীরে জনসমর্থন হারাচ্ছে বলে দাবি করেন তিনি।

মতবিনিময় সভায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়টিও তুলে ধরেন শফিকুর রহমান। তিনি বলেন, তেলের দাম বাড়ানোর পর সরকার পার্শ্ববর্তী দেশগুলোর জ্বালানি তেলের দামের সঙ্গে বাংলাদেশের দামের তুলনা করছে। তবে বাংলাদেশের অর্থনীতির আকার ওই দেশগুলোর মতো নয়- এ কারণে এমন তুলনা যথাযথ নয় বলে মন্তব্য করেন তিনি।

এর আগে বিভিন্ন কর্মসূচিতেও সংসদের পাশাপাশি রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির। সাম্প্রতিক সময়ে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে দলটির নেতৃত্বাধীন ১১ দলীয় জোট কর্মসূচি পালন করছে।

সদ্য সংবাদ/এসকে

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা