জ্বালানি প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল-হাতাহাতি

স
সদ্য সংবাদ ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৩:০০
সংগৃহীত

কুষ্টিয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থিতিতে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় সভাস্থলের চেয়ার তুলে একে অপরকে আঘাত করার চেষ্টার ঘটনাও ঘটে। পরিস্থিতি সামাল দিতে পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরের দিশা টাওয়ারে জেলা বিএনপির আয়োজনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের বরাত দিয়ে জানা যায়, ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা তৈরি হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়। কয়েকজন সভাস্থলের চেয়ার তুলে মারামারিতে জড়ানোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে কিছু সময়ের জন্য সভার কার্যক্রম বন্ধ থাকে। পরে জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে সভা আবার শুরু হয়।

তবে ছাত্রদলের মধ্যে দুটি গ্রুপ থাকার বিষয়টি অস্বীকার করেছেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি। তিনি বলেন, কথা কাটাকাটির জেরেই ঘটনাটি ঘটেছে। বিষয়টি সমাধানে তারা কাজ করছেন।

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদ বলেন, ছাত্রদলের স্লোগান দেওয়া নিয়ে নিজেদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। জেলার জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা করেন। তার ভাষ্য, এ ঘটনায় প্রতিমন্ত্রীর সঙ্গে জেলা বিএনপির নেতাদের মতবিনিময় সভায় কোনো সমস্যা হয়নি এবং সভাটি স্বাভাবিকভাবেই শেষ হয়েছে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা ও উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শুরু হয়। জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সভায় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমসহ জেলার বিভিন্ন বিষয় নিয়ে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করা হয়। মতবিনিময় সভার একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ওই উত্তেজনার সৃষ্টি হলেও পরে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সদ্য সংবাদ/এসকে

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. বিশ্বমঞ্চে একই পরিবারের ৩ সদস্যের ভাষণ, তৈরি হলো নতুন ইতিহাস সদ্য. দেশের প্রতিটি হাট-বাজারগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সদ্য. দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: জাতিসংঘে প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতায় ফেরাকে সমর্থন শি জিনপিংয়ের সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. বিশ্বমঞ্চে একই পরিবারের ৩ সদস্যের ভাষণ, তৈরি হলো নতুন ইতিহাস সদ্য. দেশের প্রতিটি হাট-বাজারগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সদ্য. দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: জাতিসংঘে প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতায় ফেরাকে সমর্থন শি জিনপিংয়ের