জামায়াত আমিরের সঙ্গে ব্রুনাইয়ের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:২৩:০০
ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের রাষ্ট্রদূত হাজি হারিস বিন হাজি ওসমান।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ব্রুনাই হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আব্দুল্লাহ।

বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। পাশাপাশি বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনাও আলোচনায় আসে।

আলোচনায় বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি। চলমান জ্বালানি সংকট মোকাবিলায় ব্রুনাইয়ের পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতা ও ভূমিকার বিষয়টি বৈঠকে উঠে আসে।

এ ছাড়া দুই দেশের মধ্যে বিনিয়োগ বাড়ানো এবং বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন তারা। ভবিষ্যতে বাংলাদেশ ও ব্রুনাইয়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও কার্যকর হবে বলে বৈঠকে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সাক্ষাৎ শেষে ব্রুনাইয়ের রাষ্ট্রদূতকে জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট বিভিন্ন গ্রাফিতি ঘুরিয়ে দেখান ডা. শফিকুর রহমান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশের ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ সদ্য. এলপিজি আমদানি কমেছে ২৫%, ১২ কেজির সিলিন্ডার এখন ২ হাজারের ওপরে সদ্য. জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে কারাগারে প্রেরণ সদ্য. আল্লাহর অশেষ রহমত যে আমাকে বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না: রুমিন ফারহানা সদ্য. 'সামনে সাপ আর জামায়াত থাকলে আগে জামায়াত থেকে সাবধান হতে হবে' সদ্য. যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান: আরাগচি সদ্য. এরদোয়ানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহু সদ্য. দেশের ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ সদ্য. এলপিজি আমদানি কমেছে ২৫%, ১২ কেজির সিলিন্ডার এখন ২ হাজারের ওপরে সদ্য. জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে কারাগারে প্রেরণ সদ্য. আল্লাহর অশেষ রহমত যে আমাকে বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না: রুমিন ফারহানা সদ্য. 'সামনে সাপ আর জামায়াত থাকলে আগে জামায়াত থেকে সাবধান হতে হবে' সদ্য. যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান: আরাগচি সদ্য. এরদোয়ানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহু