সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চুর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে গেছেন বিএনপি নেতা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
চিকিৎসাধীন বাচ্চুর সঙ্গে হাসপাতালে সাক্ষাৎ করে তাঁর শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন স্নিগ্ধ। এ সময় চিকিৎসাধীন নেতার চিকিৎসা ও বর্তমান অবস্থার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি।
সাইদুর রহমান বাচ্চুর দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি আশা প্রকাশ করেন, চিকিৎসা শেষে দ্রুত সুস্থ হয়ে বাচ্চু আবারও দলীয় কর্মকাণ্ড ও জনসম্পৃক্ত কার্যক্রমে ফিরতে পারবেন।
এ সময় বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরাও সেখানে ছিলেন।
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
সদ্য সংবাদ/এসএস