নিউগিনি প্রপার্টিজে হামলা: জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি

স
সদ্য সংবাদ ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০০:৪৩:৩০
ছবি: সংগৃহীত

রাজধানীর নিউগিনি প্রপার্টিজে হামলার অভিযোগে কুষ্টিয়া-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান ব্যাখ্যা করে বিবৃতি দিয়েছেন আব্দুল গফুর।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকর্মীদের কাছে ওই বিবৃতি পাঠান কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক।

বিবৃতিতে আব্দুল গফুর বলেন, ঢাকার মাটিকাটা এলাকা থেকে মিজানুর রহমানের গ্রেপ্তার এবং এ নিয়ে ‘আমার দেশ’সহ কয়েকটি দৈনিক পত্রিকা ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদ তাঁর নজরে এসেছে। এসব প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম জড়ানো এবং তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পৃক্ত করে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি। এর প্রতিবাদ ও নিন্দাও জানান এই সংসদ সদস্য।

মিজানুর রহমানকে তাঁর ব্যক্তিগত বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে—এমন সংবাদকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন আব্দুল গফুর। তিনি বলেন, ঢাকার মাটিকাটায় তাঁর কোনো ব্যক্তিগত বাসা নেই। তিনি সরকারি বরাদ্দ পাওয়া ‘ন্যাম ভবন’-এ থাকেন। তাঁর ভাষ্য, তথ্য যাচাই না করে সংবাদ প্রকাশের মাধ্যমে তাঁকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে।

মিজানুর রহমানের বিষয়টি তাঁর একান্ত ব্যক্তিগত ও ব্যবসায়িক বলে দাবি করে আব্দুল গফুর বলেন, এর সঙ্গে তাঁর ব্যক্তিগত বা রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। একইভাবে মিজানুর রহমানের ব্যবসায়িক বিরোধের সঙ্গে জামায়াতে ইসলামীরও কোনো সম্পর্ক নেই বলে তিনি উল্লেখ করেন।

সংসদ সদস্যের ভাষ্য, মিজানুর রহমানের সঙ্গে ‘নিউ গ্রিন প্রপার্টিজ’-এর দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক ছিল। ওই প্রতিষ্ঠানের কাছে তাঁর পাওনা টাকা দীর্ঘদিন বকেয়া ছিল এবং তা আইনানুগভাবে আদায়ের চেষ্টা করছিলেন তিনি। কিন্তু প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলাম পাওনা পরিশোধ না করতে বিভিন্ন কৌশল নেন। পরে পাওনা আদায়ে মিজানুর রহমান থানায় মামলা করেন।

আব্দুল গফুর বলেন, ওই মামলার পরিপ্রেক্ষিতে সাইফুল ইসলাম মিজানুর রহমানকে পাওনা অর্থের একটি অংশ পরিশোধ করেন। তবে বাকি টাকা না দেওয়ার উদ্দেশ্যে পরে তিনি পাল্টা মামলা করেন। তাঁর দাবি, পরবর্তী সময়ে ওই মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় খারিজ হয়ে যায়।

সম্প্রতি ঘটে যাওয়া ভাঙচুর বা অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে মিজানুর রহমানের কোনো সংশ্লিষ্টতা তাঁর জানামতে ছিল না এবং নেই বলেও দাবি করেন আব্দুল গফুর। তাঁর অভিযোগ, বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার জন্য ‘নিউ গ্রিন প্রপার্টিজ’-এর মালিক সাইফুল ইসলাম পরিকল্পিতভাবে সাজানো ঘটনা ও ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছেন।

জামায়াতের সঙ্গে মিজানুর রহমানের ব্যক্তিগত বিরোধকে যুক্ত করে সংবাদ প্রকাশেরও প্রতিবাদ জানান আব্দুল গফুর। তাঁর দাবি, একটি ব্যক্তিগত ব্যবসায়িক বিরোধকে রাজনৈতিক রং দিয়ে জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি তাঁকেও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, এ ধরনের প্রচারণা জনমনে বিভ্রান্তি তৈরি করার পাশাপাশি প্রকৃত ঘটনা আড়াল করার সুযোগ সৃষ্টি করে। একটি স্বার্থান্বেষী মহল তাঁকে এবং জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও প্রকৃত বিষয় আড়াল করার উদ্দেশ্যে গণমাধ্যমকে ব্যবহার করছে বলেও দাবি করেন তিনি।

বিবৃতিতে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি বস্তুনিষ্ঠভাবে ঘটনা অনুসন্ধানের আহ্বান জানান আব্দুল গফুর। তিনি বলেন, কোনো পক্ষের একতরফা, অসম্পূর্ণ বা যাচাই-বাছাইহীন তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়া উচিত।

একই সঙ্গে ‘আমার দেশ’সহ যেসব গণমাধ্যমে এ বিষয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রকাশিত হয়েছে বলে তিনি মনে করেন, সেসব প্রতিবেদন দ্রুত সংশোধন করে প্রকৃত তথ্য জনসম্মুখে প্রকাশের দাবি জানান কুষ্টিয়া-২ আসনের এই সংসদ সদস্য।

সদ্য সংবাদ/ এআর

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি সদ্য. একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার সদ্য. মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল এসেছে ৫০৬ কোটি টাকা সদ্য. তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ১০৫ সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি সদ্য. একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার সদ্য. মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল এসেছে ৫০৬ কোটি টাকা সদ্য. তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ১০৫