ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন: আসিফ মাহমুদ

স
সদ্য সংবাদ ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:১৮:০০
ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার ব্যাংকগুলোকে পাঠানো চিঠিতে তার ব্যক্তিগত হিসাবের তথ্য, হিসাব খোলার নথি ও লেনদেনের বিবরণ জরুরি ভিত্তিতে পাঠাতে বলা হয়েছে।

এদিকে ব্যাংক হিসাবের তথ্য তলবের খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নিজের ফেসবুক পোস্টে তিনি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার পরবর্তী ঘটনাপ্রবাহের সঙ্গে ব্যাংক হিসাব তলবের বিষয়টি উল্লেখ করেন।

পোস্টে তিনি লেখেন, ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন? 

তাও ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে! 

আমি ক্রনোলজিটা বলে দিচ্ছি : বিএফআইইউ-দুদক-মামলা-ন্যারেটিভ-পারসেপশন-হয়রানি। 

একটা বার্তা দেওয়া হলো সকল ভবিষ্যৎ ভিক্টিমদের প্রতি, প্রতিবাদ করা যাবে না। 

আসিফ মাহমুদ তার পোস্টে দাবি করেন, ঘটনার ধারাবাহিকতায় বিএফআইইউ, দুদক, মামলা ও বিভিন্ন ধরনের বয়ান তৈরির মাধ্যমে হয়রানির পরিস্থিতি তৈরি হতে পারে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, একজন হামলার শিকার ব্যক্তি প্রতিবাদ করলে কেন তাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

এর আগে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন এবং হামলার বিষয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তবে পুলিশের প্রাথমিক বক্তব্যে ঘটনাটিকে জমি-সংক্রান্ত বিরোধের সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার সদ্য. মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন সদ্য. কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব সদ্য. ২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, ডিজিএমসহ চারজনকে শোকজ সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার সদ্য. মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন সদ্য. কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব সদ্য. ২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, ডিজিএমসহ চারজনকে শোকজ সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের