হুমকি-ধমকিতে ভয় পাওয়ার দল না বিএনপি: মীর শাহে আলম

স
সদ্য সংবাদ ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১৫:৪৫
ছবি: সংগৃহীত

বগুড়ার মোকামতলায় কথিত গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।

মিছিল শুরুর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, হুমকি-ধমকি দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া হবে।

লংমার্চের সমালোচনা করে তিনি বলেন, যে মহাসড়ক দিয়ে কর্মসূচিতে অংশ নিতে যাওয়া হয়েছে, সেখানে সাধারণ মানুষের তেমন সাড়া দেখা যায়নি। পায়ে হেঁটে লংমার্চ করার কথা থাকলেও সেখানে কয়েকশ যানবাহন ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, তেল-গ্যাসের সংকটের কথা বলা হলেও কর্মসূচিতে বিপুল পরিমাণ তেল-গ্যাস ব্যয় করা হয়েছে। সংসদের ভেতরে ও বাইরে ভিন্ন ধরনের বক্তব্য দেওয়ারও অভিযোগ করেন তিনি।

মীর শাহে আলমের দাবি, একটি গুপ্ত সংগঠন ১১ দলের একটি ফুটবল টিম গঠন করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পথ তৈরি করতে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তবে দেশের মানুষ এ বিষয়ে সচেতন ও সজাগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ ২০ বছর নানা ধরনের নির্যাতন-নিপীড়নের মধ্যেও দলটি আন্দোলন চালিয়ে গেছে। পরে জনগণের সমর্থনে সরকার গঠন করেছে। ফলে কোনো ধরনের হুমকি-ধমকিতে বিএনপি পিছিয়ে যাবে না।

এ সময় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন মীর শাহে আলম। তিনি বলেন, মোকামতলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের উন্নয়নে সরকার কাজ করছে। দেশের সব অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে উন্নয়নের সুফল সমানভাবে মানুষের কাছে পৌঁছে।

কর্মসূচিতে মোকামতলা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/ এআর

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হুমকি-ধমকিতে ভয় পাওয়ার দল না বিএনপি: মীর শাহে আলম সদ্য. ৪৯তম বিসিএসে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ সদ্য. সেপ্টেম্বরে ৭১ অজ্ঞাতনামা মৃতদেহ উদ্ধার, কারা হেফাজতে মৃত্যু দ্বিগুণের বেশি: এমএসএফ সদ্য. মরিয়মের পরিবারের সঙ্গে এমপি নজরুলের আপস, আপত্তি নেই জামিনে সদ্য. প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য করায় স্কুলশিক্ষক আটক সদ্য. সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, ডিসিদের মাঠে নামার নির্দেশ সদ্য. ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ, রাত ১২টা থেকে কার্যকর সদ্য. মিরপুরে সাংবাদিককে মারধরের করে ফোন কেড়ে নেওয়ার অভিযোগ এসআই আল-আমিনের বিরুদ্ধে সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার সদ্য. হুমকি-ধমকিতে ভয় পাওয়ার দল না বিএনপি: মীর শাহে আলম সদ্য. ৪৯তম বিসিএসে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ সদ্য. সেপ্টেম্বরে ৭১ অজ্ঞাতনামা মৃতদেহ উদ্ধার, কারা হেফাজতে মৃত্যু দ্বিগুণের বেশি: এমএসএফ সদ্য. মরিয়মের পরিবারের সঙ্গে এমপি নজরুলের আপস, আপত্তি নেই জামিনে সদ্য. প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য করায় স্কুলশিক্ষক আটক সদ্য. সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, ডিসিদের মাঠে নামার নির্দেশ সদ্য. ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ, রাত ১২টা থেকে কার্যকর সদ্য. মিরপুরে সাংবাদিককে মারধরের করে ফোন কেড়ে নেওয়ার অভিযোগ এসআই আল-আমিনের বিরুদ্ধে সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার