ইনকিলাব মঞ্চের ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬ ১৭:৩৫:১৫
ছবি: সংগৃহীত

ন্যায়বিচার, রাষ্ট্রীয় জবাবদিহি এবং জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নের দাবিতে টানা ৩৬ দিনের পদযাত্রার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। ‘মার্চ ফর ইনসাফ’ নামে এই কর্মসূচি ৭ অক্টোবর পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে শুরু হয়ে দেশের দক্ষিণ সীমান্তের টেকনাফ জিরো পয়েন্টে গিয়ে শেষ হবে।

সোমবার (৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক মতবিনিময় সভায় কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, লেখক, অ্যাক্টিভিস্ট, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তি এবং শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন।

সভায় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, ৩৬ দিনের এই কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিক পদযাত্রার পাশাপাশি পথসভা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং ন্যায়বিচার ও জবাবদিহির দাবিতে জনসম্পৃক্ততা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

কর্মসূচির প্রথম ধাপে দেশের উত্তরাঞ্চল থেকে রাজধানী ঢাকার দিকে এগিয়ে আসবে পদযাত্রাটি। আগামী ২১ অক্টোবর ঢাকার শাহবাগে শহীদ শরীফ ওসমান হাদি চত্বরে একটি বড় সমাবেশ করার পরিকল্পনা রয়েছে। এরপর সেখান থেকে পদযাত্রা পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হয়ে টেকনাফে গিয়ে শেষ হবে।

ইনকিলাব মঞ্চ তাদের আন্দোলনের তিনটি প্রধান দাবি তুলে ধরেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার, গণভোটে দেওয়া গণরায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করা।

মতবিনিময় সভায় বক্তারা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানান। তাদের বক্তব্য, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সদস্যসচিব ফাতেমা তাসনিম জুমা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

বক্তব্য দেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ আজাদ পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান, জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিস সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়সাল এবং বাংলাদেশ গ্রিন পার্টির মুখপাত্র ইউসুফ আম্মার।

এ ছাড়া কবি বোরহান মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান, সাধারণ আলেম সমাজের সাধারণ সম্পাদক কবির হোসেন, জুলাইয়ে আহত যোদ্ধা আব্দুল্লাহ আল শাফিল, ডাকসুর জিএস এস এম ফরহাদ এবং জেডিপির আহ্বায়ক নাঈম আহমদসহ আরও অনেকে বক্তব্য দেন।

সভায় অংশ নেওয়া নেতৃবৃন্দ ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন। একই সঙ্গে ন্যায়বিচারের দাবিতে আয়োজিত এই দীর্ঘ পদযাত্রায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে যুক্ত হওয়ার আহ্বান জানান তারা।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. পিচ্চি রাজার পলায়ন ছিল সাজানো নাটক: জিএমপি কমিশনার সদ্য. নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি সদ্য. সালমান শাহ হত্যা মামলা: ডনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. মালয়েশিয়ায় ভূমিধসের ৪০ ঘন্টা পর বাংলাদেশী ফাহাদ হোসেনের নিথরদেহ উদ্ধার সদ্য. প্রিজন ভ্যান খুলে দেন এসআই, প্রাইভেট কারে চলে যান ‘পিচ্চি রাজা’ সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সরে দাঁড়ালেন মাসুদ, ধানের শীষে মির্জা ফখরুলের ভাই সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. পিচ্চি রাজার পলায়ন ছিল সাজানো নাটক: জিএমপি কমিশনার সদ্য. নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি সদ্য. সালমান শাহ হত্যা মামলা: ডনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. মালয়েশিয়ায় ভূমিধসের ৪০ ঘন্টা পর বাংলাদেশী ফাহাদ হোসেনের নিথরদেহ উদ্ধার সদ্য. প্রিজন ভ্যান খুলে দেন এসআই, প্রাইভেট কারে চলে যান ‘পিচ্চি রাজা’ সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সরে দাঁড়ালেন মাসুদ, ধানের শীষে মির্জা ফখরুলের ভাই