প্রশাসনে বসে ফ্যাসিবাদের দোসররা এখনও ষড়যন্ত্র করছে: রিজভী

স
সদ্য সংবাদ ডেস্ক
৭ অক্টোবর, ২০২৬ ১৪:৪০:২০
সংগৃহীত

প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও পতিত সরকারের অনুসারীরা অবস্থান করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। প্রশাসনের ভেতরে থাকা এসব ব্যক্তির বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর শাহবাগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন রিজভী।

প্রিজন ভ্যান থেকে এক মাদক কারবারির পালিয়ে যাওয়ার ঘটনার প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, এমন ঘটনা প্রমাণ করে প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনও পতিত সরকারের অনুসারীরা সক্রিয় রয়েছে। তারা বিভিন্নভাবে ঘাপটি মেরে থেকে নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

রিজভী বলেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে থাকা এসব ব্যক্তির বিষয়ে সরকারের আরও সতর্ক হওয়া প্রয়োজন। তাদের কারণে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নানা ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, জনস্বার্থ বিবেচনায় সরকার ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করার উদ্যোগ নিয়েছে। সাধারণ মানুষের চিকিৎসা ও পরীক্ষা নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেঙ্গু মোকাবিলায় দলীয় নেতাকর্মীদেরও মাঠে সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান রিজভী। তার ভাষ্য অনুযায়ী, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। একই সঙ্গে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সদ্য সংবাদ/এসকে

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই সদ্য. গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে মাদক ব্যবসা, নেপথ্যে মাদক সম্রাজ্ঞী আনিকা সদ্য. লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম সদ্য. ১৭ অক্টোবরের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি সদ্য. চট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৮৭ জনের মামলা প্রত্যাহার সদ্য. গোপনে তামাক কারখানায় নাসীরুদ্দীন পাটওয়ারী, কুষ্টিয়া সফর ঘিরে বাড়ছে রহস্য সদ্য. একনেক সভায় ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন সদ্য. থানায় বসে ওসির অর্থ লেনদেন, জমি বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ সদ্য. কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন সদ্য. রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ সদ্য. এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই সদ্য. গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে মাদক ব্যবসা, নেপথ্যে মাদক সম্রাজ্ঞী আনিকা সদ্য. লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম সদ্য. ১৭ অক্টোবরের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি সদ্য. চট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৮৭ জনের মামলা প্রত্যাহার সদ্য. গোপনে তামাক কারখানায় নাসীরুদ্দীন পাটওয়ারী, কুষ্টিয়া সফর ঘিরে বাড়ছে রহস্য সদ্য. একনেক সভায় ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন সদ্য. থানায় বসে ওসির অর্থ লেনদেন, জমি বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ সদ্য. কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন সদ্য. রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ