কোন গুপ্ত পরিকল্পনায় রেমিট্যান্স শাটডাউনের হুমকি, জানতে চান রিজভী

স
সদ্য সংবাদ ডেস্ক
৯ অক্টোবর, ২০২৬ ১৯:৩২:১৮
ছবি: সংগৃহীত

রেমিট্যান্স শাটডাউনের ডাক দেওয়ার অধিকার বিরোধী দলকে কে দিয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ ধরনের হুমকির পেছনে কোনো গোপন পরিকল্পনা রয়েছে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে কমল কুঁড়ির রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন রিজভী।

তিনি প্রশ্ন করেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বন্ধের ডাক দেওয়া হচ্ছে কোন ক্ষমতাবলে? বিদেশে থাকা সব প্রবাসী কি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুসারী?

রিজভী বলেন, প্রবাসীদের পাঠানো অর্থ শুধু সরকারের কাজে লাগে না, এর ওপর নির্ভরশীল বহু পরিবারও। দেশের অর্থনীতির চালিকাশক্তি বন্ধ করার চেষ্টা যারা করে, তারা কখনোই দেশের স্বার্থে রাজনীতি করেনি বলে মন্তব্য করেন তিনি।

বিমানবন্দরের অনিয়ম ও অব্যবস্থাপনা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, সেখানে কোনো অন্যায় হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানানো যেতে পারে। তবে সরকারি কর্মকর্তাদের গায়ে হাত তোলা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অবসরপ্রাপ্ত মেজর আখতারের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, বিএনপিতে থাকার সময়ও তিনি দলীয় শৃঙ্খলা মেনে চলতেন না। তিনি এমন কোনো কাজ করলে জামায়াত নিজেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

সদ্য সংবাদ/এসকে

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তাজমিন হত্যার আসামি সুমনকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন সদ্য. মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট সদ্য. তাজমিন হত্যা মামলার তদন্তে নতুন মোড়, আইফোনের তথ্য ধরে অনুসন্ধান সদ্য. বান্ধবী ভালো না তাই ৬ মাস মেয়েকে স্কুলে যেতে দেননি তাজমিনের মা! সদ্য. নানা পাটেকরের অস্বাভাবিক মৃত্যু! পুলিশের মামলা সদ্য. হাত বাঁধা উদ্ধার গৃহবধূর মরদেহের পরিচয় মিলেছে, যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ সদ্য. ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে আবারও হুতিদের হামলা সদ্য. যে জেলের জেলার ছিলেন, সেখানেই বন্দী হলেন দিব্যা চৌধুরী সদ্য. তাজমিন হত্যার আসামি সুমনকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন সদ্য. মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট সদ্য. তাজমিন হত্যা মামলার তদন্তে নতুন মোড়, আইফোনের তথ্য ধরে অনুসন্ধান সদ্য. বান্ধবী ভালো না তাই ৬ মাস মেয়েকে স্কুলে যেতে দেননি তাজমিনের মা! সদ্য. নানা পাটেকরের অস্বাভাবিক মৃত্যু! পুলিশের মামলা সদ্য. হাত বাঁধা উদ্ধার গৃহবধূর মরদেহের পরিচয় মিলেছে, যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ সদ্য. ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে আবারও হুতিদের হামলা সদ্য. যে জেলের জেলার ছিলেন, সেখানেই বন্দী হলেন দিব্যা চৌধুরী