তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ অক্টোবর, ২০২৬ ১২:৩০:৩২
ছবি: সংগৃহীত

তুরস্ক সফর ও সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিনসহ দলের নেতারা।

এর আগে গত ৭ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ অংশ নিতে ঢাকা ছাড়েন শফিকুর রহমান। ৯ অক্টোবর অনুষ্ঠিত ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

সম্মেলনে বাংলাদেশের সংস্কার কার্যক্রম, ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের চ্যালেঞ্জ এবং ঢাকা-আঙ্কারা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এতে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, গবেষক, কূটনীতিক, নীতিনির্ধারক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

তুরস্ক সফরের সময় ৮ অক্টোবর দেশটির পার্লামেন্টের স্পিকার অধ্যাপক ড. নুমান কুরতুলমুশের সঙ্গেও বৈঠক করেন জামায়াত আমির। বৈঠকে তুরস্ক পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তব্যে শফিকুর রহমান বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধন ভবিষ্যতে আরও জোরালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তুরস্কের কর্মসূচি শেষ করে সৌদি আরবে যান বিরোধীদলীয় নেতা। সেখানে পবিত্র ওমরাহ পালন শেষে রোববার সকালে দেশে ফেরেন তিনি।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ সদ্য. রিয়াদ বিমানবন্দরে হামলা: ২ বাংলাদেশিসহ ১২ জন নিহত, আহত তিন শতাধিক সদ্য. সৌদি আরবে হুতিদের হামলা, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল সদ্য. বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা সদ্য. রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪ সদ্য. দেশে পৌঁছেছে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা রোটনের মরদেহ সদ্য. আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরলেন স্পিকার সদ্য. অনির্দিষ্টকালের জন্য রিয়াদে ফ্লাইট পরিচালনা বন্ধ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ২১ সেনা নিহত, আহত ৮৬৫ সদ্য. ধ্রুব রাঠিকে ছেড়ে দিলো দিল্লি পুলিশ সদ্য. বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ সদ্য. রিয়াদ বিমানবন্দরে হামলা: ২ বাংলাদেশিসহ ১২ জন নিহত, আহত তিন শতাধিক সদ্য. সৌদি আরবে হুতিদের হামলা, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল সদ্য. বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা সদ্য. রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪ সদ্য. দেশে পৌঁছেছে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা রোটনের মরদেহ সদ্য. আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরলেন স্পিকার সদ্য. অনির্দিষ্টকালের জন্য রিয়াদে ফ্লাইট পরিচালনা বন্ধ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ২১ সেনা নিহত, আহত ৮৬৫ সদ্য. ধ্রুব রাঠিকে ছেড়ে দিলো দিল্লি পুলিশ