ভিসি পদটি বিশাল লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে: সাদিক কায়েম

স
সদ্য সংবাদ ডেস্ক
১২ অক্টোবর, ২০২৬ ১৫:৫০:৩৫
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য নিয়োগ নিয়ে সৃষ্ট বিরোধের মধ্যে বিএনপি সরকারের বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালনার নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম। তার অভিযোগ, গত আট মাসে দেশের ৪৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে দলীয় পরিচয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে চুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে এসব মন্তব্য করেন তিনি। একই সঙ্গে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান ডাকসুর ভিপি।

https://www.soddosongbad.com/storage/uploads/12-12-10-2026-03-49-39.png

পোস্টে সাদিক কায়েম দাবি করেন, চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের আপত্তি সত্ত্বেও উপাচার্য ক্যাম্পাসে প্রবেশ করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীরা ছিলেন বলেও অভিযোগ করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও গ্রহণযোগ্যতাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান সাদিক কায়েম।

বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক ছাত্রসংগঠনের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। তাঁর বক্তব্য, অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে প্রভাব বিস্তারের যে অভিযোগ ছিল, বর্তমানে ছাত্রদলকে ঘিরেও একই ধরনের পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে ছাত্রসংগঠনের হস্তক্ষেপ বন্ধের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

চুয়েটের উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চলমান আন্দোলনের বিষয়ে সংহতি জানিয়ে সাদিক কায়েম তাঁর ফেসবুক পোস্টে উপাচার্যের অপসারণ দাবি করেন।

এদিকে, নিয়োগের ২১ দিন পর সোমবার সকালে নিজের কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন চুয়েটের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। এ ঘটনার পর আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন এবং ভবনের প্রবেশপথে তালা লাগিয়ে দেন।

উপাচার্যের নিয়োগ ও ক্যাম্পাসে তাঁর প্রবেশকে ঘিরে বিশ্ববিদ্যালয়টিতে প্রশাসনিক অচলাবস্থা অব্যাহত রয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর সদ্য. অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার সদ্য. রিয়াদের পর এবার দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ‘লড়াই কেবল শুরু’, মুক্তি পেয়েই ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা সিজেপি নেতাদের সদ্য. রিয়াদে আবারও বিস্ফোরণের শব্দ, বাড়ছে উদ্বেগ সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর সদ্য. অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার সদ্য. রিয়াদের পর এবার দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ‘লড়াই কেবল শুরু’, মুক্তি পেয়েই ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা সিজেপি নেতাদের সদ্য. রিয়াদে আবারও বিস্ফোরণের শব্দ, বাড়ছে উদ্বেগ