সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই

স
সদ্য সংবাদ ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬ ২১:৩০:৪৮
ছবি: সংগৃহীত

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ এবং ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে তানভীর আহমেদ রবিন। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বাদ জোহর ঢাকার শ্যামপুর-কদমতলীর লাল মসজিদে সালাহউদ্দিন আহমেদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাবার মৃত্যুতে সবার কাছে দোয়া চেয়েছেন তানভীর আহমেদ রবিন।

দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যা ও বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন সালাহউদ্দিন আহমেদ। অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছিল।

সালাহউদ্দিন আহমেদ ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির রাজনীতিতে তিনি বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি স্থানীয় রাজনীতিতে পরিচিতি লাভ করেন।

তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সদ্য সংবাদ/এসএস

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এনসিপির শীর্ষ নেতৃত্বে রদবদল, আসছে ‘সুপার সিক্স’ সদ্য. ব্রাহ্মণবাড়িয়ায় দুই এমপির স্বজনদের সার ডিলারশিপ, নিয়োগে অনিয়মের অভিযোগ সদ্য. সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই সদ্য. ড. ইউনূসকে নিউইয়র্ক বিমানবন্দরে হয়রানি, তীব্র নিন্দা জানাল সরকার সদ্য. প্রতিটি ঘর হোক দুর্যোগ মোকাবিলার কেন্দ্রবিন্দু: রাষ্ট্রপতি সদ্য. ডেঙ্গু প্রতিরোধে মাইকিং ও ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ঢাকা-রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী সদ্য. প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী বাছাই সদ্য. ২১ ঘণ্টা পেরোলেও কার্যালয় ছাড়তে পারেননি চুয়েটের উপাচার্য সদ্য. সৌদি আরবে প্রবাসীদের নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী সদ্য. এনসিপির শীর্ষ নেতৃত্বে রদবদল, আসছে ‘সুপার সিক্স’ সদ্য. ব্রাহ্মণবাড়িয়ায় দুই এমপির স্বজনদের সার ডিলারশিপ, নিয়োগে অনিয়মের অভিযোগ সদ্য. সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই সদ্য. ড. ইউনূসকে নিউইয়র্ক বিমানবন্দরে হয়রানি, তীব্র নিন্দা জানাল সরকার সদ্য. প্রতিটি ঘর হোক দুর্যোগ মোকাবিলার কেন্দ্রবিন্দু: রাষ্ট্রপতি সদ্য. ডেঙ্গু প্রতিরোধে মাইকিং ও ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ঢাকা-রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী সদ্য. প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী বাছাই সদ্য. ২১ ঘণ্টা পেরোলেও কার্যালয় ছাড়তে পারেননি চুয়েটের উপাচার্য সদ্য. সৌদি আরবে প্রবাসীদের নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী