দেশবাসী তাকিয়ে আছে কবে পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ ইসলাম

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ অক্টোবর, ২০২৬ ০১:৩৬:৫৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের পর এবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানত দায়ী হলেও তাঁকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে না।

সোমবার (১৯ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর পূর্ব বাড্ডার শ্রী শ্রী নিমতলা কালীমন্দির পরিদর্শন করেন নাহিদ ইসলাম। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলটির ঘোষিত মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে, অথচ দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য যিনি সবচেয়ে বেশি দায়ী, সেই স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কোনো জবাবদিহির উদ্যোগ নেই। স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন, তা জানতে দেশবাসী অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলামের ভাষ্য, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হিসেবে যে মৌলিক দায়িত্বগুলো পালন করার কথা, সেগুলো না করে তিনি সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছেন।

ইশরাক হোসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানান এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ইশরাক স্পষ্টতই ফৌজদারি অপরাধ করেছেন। তাই আইন প্রয়োগকারী সংস্থাকে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নিতে হবে।

এ প্রসঙ্গে ফেরদৌসী আহমেদ মিষ্টির প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, তিনি সংসদ সদস্য পদ ছেড়ে দিলেও এখন পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা হয়নি। তাঁর অভিযোগ, বর্তমানে দেশে একজন ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছা, অনুরোধ ও নির্দেশনার ভিত্তিতেই সবকিছু পরিচালিত হচ্ছে। এমন পরিস্থিতিকে গণতন্ত্র কিংবা আইনের শাসনের দৃষ্টান্ত হিসেবে দেখার সুযোগ নেই।

জাতীয় সংসদের সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীদলীয় চিফ হুইপ। তাঁর দাবি, এই কমিটির নামে সরকার এখনো নাটক চালিয়ে যাচ্ছে এবং সচেতন জনগণ ইতিমধ্যেই কমিটিকে প্রত্যাখ্যান করেছে।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, দলীয়ভাবে প্রভাবিত বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করে বিএনপি আগে সম্মত হওয়া সংস্কারগুলোর বিরোধিতায় বক্তব্য দেওয়াচ্ছে। তাঁর মতে, এসব কর্মকাণ্ড জনগণের সঙ্গে নির্লজ্জ প্রহসন ছাড়া আর কিছু নয়।

সদ্য সংবাদ/এআর

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশবাসী তাকিয়ে আছে কবে পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. কক্সবাজারে অস্ত্রের মুখে ৫০-৬০ যানবাহনে ডাকাতি সদ্য. ভারতে রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবার সুদিনের অপেক্ষায়: দ্য নিউ ইয়র্ক টাইমস সদ্য. মধ্যবর্তী নির্বাচনের আগেই ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, সমর্থন নেমে ৩১ শতাংশে সদ্য. জুলাই আন্দোলনের প্রথম কোনো আসামি মুক্তি পেলেন কারাগার থেকে সদ্য. আট মাসে পদত্যাগ করলেন বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী সদ্য. অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠছে জ্বালানি খাত: অর্থমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী সদ্য. দেশবাসী তাকিয়ে আছে কবে পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. কক্সবাজারে অস্ত্রের মুখে ৫০-৬০ যানবাহনে ডাকাতি সদ্য. ভারতে রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবার সুদিনের অপেক্ষায়: দ্য নিউ ইয়র্ক টাইমস সদ্য. মধ্যবর্তী নির্বাচনের আগেই ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, সমর্থন নেমে ৩১ শতাংশে সদ্য. জুলাই আন্দোলনের প্রথম কোনো আসামি মুক্তি পেলেন কারাগার থেকে সদ্য. আট মাসে পদত্যাগ করলেন বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী সদ্য. অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠছে জ্বালানি খাত: অর্থমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী