সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবে না: হামিম

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৫১:২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের চাকরি ও সামাজিক গ্রহণযোগ্যতা নিয়ে কঠোর মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা শেখ তানভীর বারী হামিম।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের চাকরি কিংবা সামাজিকভাবে গ্রহণযোগ্যতা থাকা উচিত নয়। তার ভাষায়, ছাত্রলীগ দেশের শত্রু।

হামিম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক। ২০২৫ সালের ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে তিনি জিএস পদে প্রার্থী হয়েছিলেন।

ফেসবুক পোস্টে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। জুলাইয়ের আন্দোলনসহ অতীতের বিভিন্ন ঘটনায় নিহতদের প্রসঙ্গও উল্লেখ করেন তিনি।

তবে একই সঙ্গে কোনো দেশপ্রেমিক ও মেধাবী ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এমন কথাও পোস্টে উল্লেখ করেন হামিম।

এ সময় ইসলামী ছাত্রশিবির ও ছাত্রশক্তির বিরুদ্ধেও মন্তব্য করেন তিনি। ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের পুনর্বাসন বা আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে এসব সংগঠনকে জুলাইয়ের আন্দোলনের সঙ্গে ‘বেইমানি’ না করার আহ্বান জানান।

পোস্টের শেষাংশে অতীতের বিভিন্ন রাজনৈতিক ঘটনাপ্রবাহের প্রসঙ্গ টেনে হামিম বলেন, আগের মতো এবার আর ক্ষমা পাওয়ার সুযোগ থাকবে না।

উল্লেখ্য, শেখ তানভীর বারী হামিমকে ২০২৬ সালের মার্চে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে মে মাসে কেন্দ্রীয় ছাত্রদল সেই অব্যাহতি প্রত্যাহার করে তাকে পদে পুনর্বহাল করে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. বিশ্বমঞ্চে একই পরিবারের ৩ সদস্যের ভাষণ, তৈরি হলো নতুন ইতিহাস সদ্য. দেশের প্রতিটি হাট-বাজারগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সদ্য. দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: জাতিসংঘে প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতায় ফেরাকে সমর্থন শি জিনপিংয়ের সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. বিশ্বমঞ্চে একই পরিবারের ৩ সদস্যের ভাষণ, তৈরি হলো নতুন ইতিহাস সদ্য. দেশের প্রতিটি হাট-বাজারগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সদ্য. দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: জাতিসংঘে প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতায় ফেরাকে সমর্থন শি জিনপিংয়ের