চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে, পরে অন্য জেলার মানুষ: মাওলানা আতাউল

স
সদ্য সংবাদ ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:০৮:৫৮
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মানুষ অন্য জেলার বাসিন্দাদের আগে জান্নাতে যাবে এমন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন সুন্নি ঘরানার বক্তা ও শায়ের মাওলানা আতাউল বারী আলকাদেরী।

সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে তাকে এ বিষয়ে বক্তব্য দিতে দেখা যায়। সেখানে তিনি চট্টগ্রামের বিভিন্ন জেলার মানুষের জান্নাতে যাওয়ার একটি ধারাবাহিকতার কথাও উল্লেখ করেন।

ভিডিওতে আতাউল বারী দাবি করেন, চট্টগ্রামের রাউজান উপজেলার অধিকাংশ মানুষ সুন্নি মতাদর্শের অনুসারী এবং আশেকে রাসুল। এ কারণে রাউজানের মানুষই সবার আগে জান্নাতে প্রবেশ করবে বলে তিনি বক্তব্য দেন।

এরপর পর্যায়ক্রমে রাঙ্গুনিয়া, হাটহাজারী, বাঁশখালী, আনোয়ারা ও পটিয়ার মানুষ জান্নাতে যাবে বলেও তিনি উল্লেখ করেন। তার বক্তব্য অনুযায়ী, চট্টগ্রামের বাসিন্দাদের জান্নাতে যাওয়ার পরই অন্য জেলার মানুষের পালা আসবে।

নিজের বক্তব্যের যুক্তি হিসেবে তিনি চট্টগ্রামকে ‘সুন্নিয়তের ক্যান্টনমেন্ট’ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি ৭৩ দলের বিষয়ে প্রচলিত একটি হাদিসের প্রসঙ্গ টেনে তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের জান্নাতি দল হিসেবে উল্লেখ করেন।

বক্তব্যের একপর্যায়ে তিনি মানুষকে সুন্নি মতাদর্শ গ্রহণের আহ্বান জানান এবং নামের সঙ্গে ‘সুন্নি’ শব্দ যুক্ত করার কথাও বলেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ তার বক্তব্যের সমালোচনা করেছেন, আবার কেউ বিষয়টি নিয়ে ব্যঙ্গ-হাস্যরস করেছেন। অনেকে এ ধরনের দাবির ধর্মীয় ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন।

মাওলানা আতাউল বারী আলকাদেরী চট্টগ্রাম অঞ্চলে সুন্নি বা রেজভী ধারার বক্তা ও শায়ের হিসেবে পরিচিত। এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বক্তব্যের কারণে তাকে নিয়ে আলোচনা হয়েছে।

স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা এলাকায় তার বাড়ি বলে জানা যায়। তবে ছড়িয়ে পড়া ভিডিওটির বক্তব্যের প্রেক্ষাপট ও এটি ঠিক কবে ধারণ করা হয়েছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মরিয়মের পরিবারের সঙ্গে এমপি নজরুলের আপস, আপত্তি নেই জামিনে সদ্য. প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য করায় স্কুলশিক্ষক আটক সদ্য. ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ, রাত ১২টা থেকে কার্যকর সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার সদ্য. মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন সদ্য. কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব সদ্য. ২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, ডিজিএমসহ চারজনকে শোকজ সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. মরিয়মের পরিবারের সঙ্গে এমপি নজরুলের আপস, আপত্তি নেই জামিনে সদ্য. প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য করায় স্কুলশিক্ষক আটক সদ্য. ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ, রাত ১২টা থেকে কার্যকর সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার সদ্য. মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন সদ্য. কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব সদ্য. ২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, ডিজিএমসহ চারজনকে শোকজ সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি