ইশরাকের পদত্যাগের ঘটনায় সাবেক মার্কিন উপ-রাষ্ট্রদূতের পোস্ট

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ অক্টোবর, ২০২৬ ১৩:২০:৩৫
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের সিদ্ধান্তকে প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্বশীল পদক্ষেপ হিসেবে দেখছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক উপ-রাষ্ট্রদূত জন এফ ড্যানিলোভিচ। তাঁর মতে, সরকারের সদস্যদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। একই সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎকে অতীতের নেতিবাচক ধারা থেকে ভিন্ন পথে এগিয়ে নিতে তারেক রহমানের নেতৃত্বের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন সাবেক এই মার্কিন কূটনীতিক।

পোস্টে ড্যানিলোভিচ লেখেন, ইশরাক হোসেনের বেপরোয়া কর্মকাণ্ডের পর তাঁর পদত্যাগের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সরকারের সদস্যদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী আন্তরিক- এ ঘটনাকে তারই একটি স্পষ্ট ইঙ্গিত হিসেবে উল্লেখ করেন তিনি। বাংলাদেশের ভবিষ্যৎকে অতীতের চেয়ে ভিন্ন পথে পরিচালিত করতে তারেক রহমানের নেতৃত্ব গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন ড্যানিলোভিচ।

জন এফ ড্যানিলোভিচ ঢাকায় মার্কিন দূতাবাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর ছিলেন। পরে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন ডেপুটি চিফ অব মিশন বা উপ-রাষ্ট্রদূত হিসেবে। বর্তমানে তিনি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ফেলো হিসেবে কাজ করছেন।

এর আগে সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ইশরাক হোসেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রের বরাতে জানা গেছে, তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চলছে।

গত শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশন-সংলগ্ন দয়াগঞ্জ গুমটিঘর রেলগেট এলাকায় ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিতর্কের সূত্রপাত হয়। তাঁর ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে তিনি ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র উঁচিয়ে কয়েকজনকে আটকানোর নির্দেশ দিচ্ছেন। এ সময় তাঁর দেহরক্ষীদের এক তরুণকে লাথি মারতে এবং একজনকে গুলি করার হুমকি দিতে দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

একজন প্রতিমন্ত্রীর এভাবে অস্ত্র হাতে সরাসরি অভিযানে অংশ নেওয়ার আইনগত বৈধতা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা তৈরি হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেওয়া হয়। তবে ঘটনাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশপনারকে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানিয়েছিলেন, তদন্তে আইনের কোনো লঙ্ঘন পাওয়া গেলে বিধি অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রংপুর সফর শেষে রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সবাইকে সঙ্গে নিয়েই গড়ে তোলা হবে প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি সদ্য. নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় শনাক্ত, তদন্তে কমিটি গঠন সদ্য. রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেলেন কাজী রাকিব হোসাইন সদ্য. এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন সদ্য. রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী সদ্য. যুদ্ধক্ষেত্র থেকে ড্রোনে আহত সেনা উদ্ধার, নজির গড়ল ইউক্রেন সদ্য. পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি প্রকাশ সদ্য. ইশরাকের পদত্যাগের ঘটনায় সাবেক মার্কিন উপ-রাষ্ট্রদূতের পোস্ট সদ্য. রংপুর সফর শেষে রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সবাইকে সঙ্গে নিয়েই গড়ে তোলা হবে প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি সদ্য. নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় শনাক্ত, তদন্তে কমিটি গঠন সদ্য. রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেলেন কাজী রাকিব হোসাইন সদ্য. এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন সদ্য. রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী সদ্য. যুদ্ধক্ষেত্র থেকে ড্রোনে আহত সেনা উদ্ধার, নজির গড়ল ইউক্রেন সদ্য. পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি প্রকাশ সদ্য. ইশরাকের পদত্যাগের ঘটনায় সাবেক মার্কিন উপ-রাষ্ট্রদূতের পোস্ট