ডারউইন টেস্টে তানজিদের শতকে বড় লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

স
সদ্য সংবাদ ডেস্ক
১৪ আগস্ট, ২০২৬ ২০:৩৭:২১
ছবি: সংগৃহীত

তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি এবং নাজমুল হোসেন শান্তর অর্ধশতকে ডারউইন টেস্টের দ্বিতীয় দিনও নিজেদের করে নিলো বাংলাদেশ। স্টার্ক, কামিন্স, হ্যাজেলউড ও নাথান লায়নদের চোখে চোখ রেখে ছয় উইকেটে ৩৫১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে টাইগাররা। প্রথম ইনিংসে ১৯৮ রানে ভাল আউট হওয়া অজিদের বিপক্ষে ১৫৩ রানের লিড সফরকারীদের।

শুক্রবার (১৪ আগস্ট) দ্বিতীয় দিনের সকালটা বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই শুরু করেন মুমিনুল ও তানজিদ। বাংলাদেশকে শতরানের মাইলফলকে পৌঁছে দিয়ে এগিয়ে যাচ্ছিলেন দুজন। এরইমধ্যে হাফ সেঞ্চুরি তুলে নেন তানজিদ। সুযোগ ছিল মুমিনুলেরও। কিন্তু জুটির শতরান পুরণ হতেই হ্যাজেলউডের গুড লেংথের ডেলিভারিতে খোঁদ মেরে উইকেটের পেছনে ক্যাচ দেন মুমিনুল। ৯৪ বলে ৪৯ রান করে ফিরতে হয় তাকে।

মুমিনুলের বিদায়ে ১৬৯ বল স্থায়ী ১০২ রানের জুটিটি ভাঙে। অস্ট্রেলিয়ার মাটিতে যেকোনো উইকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এরপর রান বাড়াতে থাকেন ভানজিদ-শান্ত।

৭৪ বলে হাফ সেঞ্চুরি হাঁকান শান্ত। নাথান লায়নের বলে সিঙ্গেলস নিয়ে এই মাইলফলকে পৌঁছান তিনি। একই ওভারে সেঞ্চুরি তুলে নেন তানজিদও। প্রথম কোনো বাংলাদেশি ব্যাটার হিসেবে অজিদের মাটিতে তিন অঙ্কের রানের দেখা পান তিনি।

অবশ্য শতক হাঁকানোর পর ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি তানজিদ। দলীয় ২৩১ রানে বিদায় নেন তিনি। ১৬৭ বলে ১০১ রানের ইনিংসে ছিল আটটি চার ও একটি মক্কার মার।

দিনের প্রথম দুই সেশনে একটি করে উইকেট হারালেও তৃতীয় সেশনে খেই হারায় বাংলাদেশ। দ্বিতীয়বার নতুন বল নেয়া হলে ১১ রানের মধ্যে তিনটি উইকেট হারায় টাইগাররা। ১৯৬ বলে ৮৪ রান করা শান্তকে হ্যাজেলউড, ০৫ বলে ৩৬ রান করা মুশফিকুর রহিমকে প্যাট কামিন্স এবং ১৯ বলে শূন্য রান করা লিটন দাসকে ফিরিয়ে দেন স্টার্ক।

তৃতীয় সেশনে যখনই অস্ট্রেলিয়ার বোলাররা বাংলাদেশের উপর দাপট দেখানো শুরু করে তখনই তাতে লাগাম দেন মিরাজ এবং হাসান মাহমুদ। এই দুই ব্যাটারের দৃঢ়তায় টাইগারদের লিড ছাড়ায় ১৫০। দিনশেষে মিরাজ ৩২ এবং হাসান ১৩ রানে অপরাজিত রয়েছেন।সদ্য

সংবাদ/এসকে

খেলাধুলা ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্যাটিং বিপর্যয়ে ফাইনালের স্বপ্ন ফিকে বাংলাদেশের সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫ সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্যাটিং বিপর্যয়ে ফাইনালের স্বপ্ন ফিকে বাংলাদেশের সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫