বিশ্বচ্যাম্পিয়ন এমি মার্টিনেজ এবার চেলসির গোলপোস্টে!

স
সদ্য সংবাদ ডেস্ক
৩০ আগস্ট, ২০২৬ ২২:২৫:২৪
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে ইংলিশ ক্লাব চেলসিতে নাম লেখালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। অ্যাস্টন ভিলা থেকে প্রায় ৭ দশমিক ৫ মিলিয়ন পাউন্ডে তাকে দলে নিয়েছে লন্ডনের ক্লাবটি। চেলসির সঙ্গে তিন বছরের চুক্তিতে সই করেছেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক।

মার্টিনেজের চেলসিতে যোগ দেওয়ার ফলে অ্যাস্টন ভিলার সঙ্গে তার ছয় বছরের সম্পর্কেরও ইতি ঘটল। ২০২০ সালে আর্সেনাল ছেড়ে ভিলায় পাড়ি জমিয়েছিলেন তিনি। এরপর ক্লাবটির জার্সিতে ২৫০-এর বেশি ম্যাচ খেলেছেন এবং দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হন।

ভিলার হয়ে অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি ইউরোপের তিনটি প্রধান উয়েফা প্রতিযোগিতাতেই খেলার অভিজ্ঞতা রয়েছে মার্টিনেজের। সর্বশেষ ইউরোপা লিগের ফাইনালেও চোট নিয়েই মাঠে ছিলেন তিনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, মার্টিনেজকে ছাড়ার প্রস্তুতি আগেই শুরু করেছিল অ্যাস্টন ভিলা। তার বিকল্প হিসেবে ইতালিয়ান ক্লাব পার্মা থেকে জাপানের গোলরক্ষক জায়ন সুজুকিকে দলে আনে তারা। ফলে ভিলার গোলপোস্টে মার্টিনেজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

গত দুই মৌসুম ধরেই নতুন চ্যালেঞ্জের সন্ধানে অ্যাস্টন ভিলা ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন মার্টিনেজ। শেষ পর্যন্ত সেই ইচ্ছাই পূরণ হলো চেলসিতে যোগ দেওয়ার মধ্য দিয়ে। এদিকে, তার বিদায়ে ভিলার কোচ উনাই এমেরি আর্জেন্টাইন গোলরক্ষকের অবদানের প্রশংসা করেছেন এবং নতুন গোলরক্ষকদের নিয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন।

চেলসিতে মার্টিনেজের দায়িত্ব হবে গোলপোস্টে স্থিরতা আনা। ক্লাবটির গোলরক্ষক বিভাগ নিয়ে সাম্প্রতিক সময়ে নানা প্রশ্ন উঠেছিল। নতুন কোচ জাবি আলোনসোর পরিকল্পনায় মার্টিনেজকে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবেই দেখা হচ্ছে।

আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপজয়ী মার্টিনেজ আন্তর্জাতিক ফুটবলেও নিজেকে অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। চেলসিতে যোগ দিয়ে এবার ইংলিশ ফুটবলের শীর্ষ লড়াইয়ে নতুন অধ্যায় শুরু হলো তার।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্যাটিং বিপর্যয়ে ফাইনালের স্বপ্ন ফিকে বাংলাদেশের সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫ সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্যাটিং বিপর্যয়ে ফাইনালের স্বপ্ন ফিকে বাংলাদেশের সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫