আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি

স
সদ্য সংবাদ ডেস্ক
১ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৩৯:২৬
সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দীর্ঘ দুই দশকের পথচলার ইতি টানার ঘোষণা দিয়েছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি।

সোমবার (৩১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান তিনি।

মেসি জানান, দীর্ঘ সময় চিন্তা-ভাবনার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্তটি তার জন্য অত্যন্ত কঠিন হলেও এখন জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর উপযুক্ত সময় এসেছে বলে মনে করছেন তিনি।

জাতীয় দলের জার্সিতে নিজের সর্বোচ্চটা দেওয়ার কথাও উল্লেখ করেন আর্জেন্টাইন অধিনায়ক। দলের হয়ে সাফল্যের সময় যেমন তিনি সর্বস্ব দিয়ে খেলেছেন, তেমনি কঠিন সময়েও আর্জেন্টিনার মানুষের মুখে হাসি ফোটানো এবং দেশের হয়ে গর্ব করার সুযোগ করে দেওয়াই ছিল তার অন্যতম লক্ষ্য বলে জানান।

মেসির ভাষ্য অনুযায়ী, জাতীয় দলের সঙ্গে কাটানো সময় তার ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন অধ্যায়গুলোর একটি। এই দলের হয়ে খেলতে তিনি সবসময় ভালোবেসেছেন এবং ভবিষ্যতেও দলটির প্রতি ভালোবাসা ও সমর্থন অব্যাহত রাখবেন।

নিজের অবসরের সিদ্ধান্তের পেছনে জাতীয় দলে উঠে আসা নতুন প্রজন্মের খেলোয়াড়দের কথাও উল্লেখ করেছেন মেসি। তার মতে, প্রতিভাবান একদল তরুণ খেলোয়াড় এখন জাতীয় দলের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত।

দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে যারা তাকে সমর্থন দিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন মেসি। বিশেষ করে পরিবার, কোচ, সতীর্থ ও দলের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জানান তিনি। তাদের সঙ্গে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতাগুলো সারাজীবন মনে রাখবেন বলেও উল্লেখ করেন।

জাতীয় দলের হয়ে সতীর্থদের সঙ্গে মিলে আর্জেন্টিনার সমর্থকদের স্বপ্নের কিছু মুহূর্ত উপহার দিতে পারাকে নিজের ক্যারিয়ারের বড় অর্জন হিসেবে দেখছেন মেসি। দলকে ঘিরে পাওয়া ভালোবাসা ও সমর্থনের কথাও আবেগের সঙ্গে স্মরণ করেন তিনি।

পোস্টের শেষ দিকে মেসি জানান, অবসরের বিষয়ে লেখা কথাগুলো তিনি ২১ জুলাই, ফাইনালের দুই দিন পর লিখেছিলেন। তবে পরবর্তীতে তার বাবাকে ঘিরে ঘটে যাওয়া ঘটনার পর নিজের সিদ্ধান্তের ব্যাপারে তিনি আরও দৃঢ় হয়েছেন।

জাতীয় দলের হয়ে মেসির দীর্ঘ পথচলায় রয়েছে বিশ্বকাপ ও কোপা আমেরিকাসহ একাধিক বড় শিরোপা। আর্জেন্টিনার জার্সিতে তার বিদায় আন্তর্জাতিক ফুটবলে একটি যুগের সমাপ্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

সদ্য সংবাদ/এসকে

খেলাধুলা ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫ সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫