বিসিবির বোর্ড সভায় নেওয়া হলো যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

সদ্য সংবাদ ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৪০:০৪
ছবি: সংগৃহীত

ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের পারিশ্রমিক বাড়ানোর পাশাপাশি প্রতিযোগিতার কাঠামোতে পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ দেশের কয়েকটি ক্রিকেট ভেন্যুর অবকাঠামো উন্নয়নের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) মিরপুরে বিসিবির পরিচালনা পর্ষদের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

বোর্ডের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চার দিনের ম্যাচে পুরুষ ক্রিকেটাররা ম্যাচপ্রতি পাবেন ১ লাখ ৫০ হাজার টাকা। ওয়ানডেতে ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা এবং টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় একাদশে থাকা খেলোয়াড়দের জন্য ম্যাচপ্রতি ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

নারী ক্রিকেটারদের ক্ষেত্রেও বাড়ানো হয়েছে ম্যাচ ফি। তিন দিনের ম্যাচে ৪০ হাজার, ওয়ানডেতে ৩০ হাজার এবং টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা পাবেন তারা।

এদিকে বয়সভিত্তিক ক্রিকেটেও আর্থিক সুবিধা বাড়ানো হয়েছে। অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের দৈনিক ভাতা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

ঘরোয়া ক্রিকেটের প্রতিযোগিতামূলক কাঠামো পরিবর্তনের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বর ছয়টি দল নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা হবে। পরবর্তীতে একই দলগুলোকে অন্যান্য সংস্করণের ঘরোয়া প্রতিযোগিতায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

অবকাঠামোর ক্ষেত্রেও নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। মিরপুরের ক্রিকেট একাডেমি মাঠে আন্তর্জাতিক অ্যাথলেটিকস সংস্থা আইএএএফ অনুমোদিত তিন লেনের রানিং ট্র্যাক তৈরির সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি বিকল্প দুটি ড্রেসিংরুম, খেলোয়াড়দের প্রবেশপথ এবং কমন লবির উন্নয়ন করা হবে।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও ঘরোয়া ক্রিকেটের জন্য দুটি নতুন ড্রেসিংরুম নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এছাড়া বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার ও উন্নয়ন প্রকল্প এগিয়ে নিতে স্থাপত্য, প্রকৌশল ও প্রকল্প প্রস্তুতির জন্য পরামর্শক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন