ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

স
সদ্য সংবাদ ডেস্ক
১ অক্টোবর, ২০২৬ ২২:০৯:২১
ছবি: সংগৃহীত

ফিফা আসিয়ান কাপের এবারের আসরে বাংলাদেশের যাত্রা শেষ হলো বড় হতাশা দিয়ে। গ্রুপ পর্বের তিন ম্যাচেই পরাজয়ের মুখ দেখেছে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীদের দল। শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলের বিশাল ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।

এর আগে প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। পরের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষেও জয় তুলে নিতে পারেনি দলটি। তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেই ম্যাচে ১-০ গোলে পরাজিত হয় জামাল ভূঁইয়ারা। ফলে শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে থমাস ডুলির শিষ্যরা।

শুরুতে বাংলাদেশকে বেশ গোছানো মনে হলেও ম্যাচ যত এগিয়েছে, ততই নিয়ন্ত্রণ হারিয়েছে তারা। ১১ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন লে বেকার। ওলে রোমেনির পাস থেকে পাওয়া বল জালে পাঠান তিনি। নয় মিনিট পর আবারও গোল করে নিজের ও দলের ব্যবধান বাড়ান লে বেকার।

ম্যাচের ৩২তম মিনিটে রিজকি রিদোর পাস থেকে ইন্দোনেশিয়া তৃতীয় গোলটি পায়। তবে চার মিনিট পর বাংলাদেশ একটি গোল ফিরিয়ে দেয়। সুকির ক্রস থেকে পাওয়া বলে মাথা ছুঁইয়ে জালে পাঠান শাহরিয়ার ইমন।

বাংলাদেশের সেই স্বস্তি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। গোল করার পরের মিনিটেই আবারও জালের দেখা পান লে বেকার। এর মধ্য দিয়ে তিনি পূর্ণ করেন হ্যাটট্রিক। প্রথমার্ধ শেষ হওয়ার আগে আরও দুইবার বাংলাদেশের রক্ষণ ভেঙে গোল করে স্বাগতিকরা। ৪২তম মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন লে বেকার। এরপর যোগ করা সময়ে ইন্দোনেশিয়ার ষষ্ঠ গোলটি করেন হাবনার। ফলে বিরতিতে ৬-১ ব্যবধানে এগিয়ে থাকে স্বাগতিকরা।

প্রথমার্ধেই বড় ব্যবধানে পিছিয়ে পড়ায় ম্যাচে ফেরার পথ কঠিন হয়ে যায় বাংলাদেশের জন্য। দ্বিতীয়ার্ধে আক্রমণে ওঠার চেষ্টা করলেও দীর্ঘ সময় আর কোনো গোল হয়নি। ৮৯ মিনিট পর্যন্ত স্কোরলাইন ৬-১ থাকলেও শেষ মুহূর্তে ম্যাচের চিত্র আবারও বদলে যায়।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান ৭-১ করেন ভিকেরি। এক মিনিট পর বাংলাদেশ নিজেদের দ্বিতীয় গোলটি পায়। ফারহান আলী ওয়াহিদ সেই গোল করেন। এরপর যোগ করা সময়ের শেষ দিকে আরও দুইবার বাংলাদেশের জালে বল পাঠায় ইন্দোনেশিয়া। গোল দুটি করেন কেভিন ডিকস ও লে বেকার।

শেষ পর্যন্ত ৯-২ গোলের বড় পরাজয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। এর মধ্য দিয়ে তিন ম্যাচের সবকটিতে হেরে কোনো পয়েন্ট ছাড়াই গ্রুপের তলানিতে থেকে আসিয়ান কাপের অভিযান শেষ করল দলটি।

তিন ম্যাচে সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। মালয়েশিয়ার সংগ্রহ ৪ পয়েন্ট। সিঙ্গাপুরের পয়েন্ট ৩।

সদ্য সংবাদ/ এআর

খেলাধুলা ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পালিয়ে যাওয়া স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ সদ্য. বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার সদ্য. ছাত্রীকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শিক্ষক জামিনে মুক্ত হয়ে বাদীকে হুমকি সদ্য. মাদ্রাসার ছাদে বিদ্যুতায়িত ও দগ্ধ পাঁচ ছাত্রীর ৩ জনই মারা গেল সদ্য. ফেনীতে পৌঁছালেন প্রধানমন্ত্রী, শুরু হচ্ছে নির্ধারিত কর্মসূচি সদ্য. উচ্ছেদ অভিযানে মিলল আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় সেই পুলিশ ভ্যান সদ্য. পালিয়ে যাওয়া স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ সদ্য. বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার সদ্য. ছাত্রীকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শিক্ষক জামিনে মুক্ত হয়ে বাদীকে হুমকি সদ্য. মাদ্রাসার ছাদে বিদ্যুতায়িত ও দগ্ধ পাঁচ ছাত্রীর ৩ জনই মারা গেল সদ্য. ফেনীতে পৌঁছালেন প্রধানমন্ত্রী, শুরু হচ্ছে নির্ধারিত কর্মসূচি সদ্য. উচ্ছেদ অভিযানে মিলল আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় সেই পুলিশ ভ্যান