শক্ত ভিত গড়েও দিন শেষে চাপে বাংলাদেশ, ৩১৭ রানেই ৮ উইকেটের পতন

স
সদ্য সংবাদ ডেস্ক
৯ অক্টোবর, ২০২৬ ২০:২৪:২২
ছবি: সংগৃহীত

শুরুটা ছিল দারুণ, মাঝপথে বড় সংগ্রহের স্বপ্নও দেখাচ্ছিল বাংলাদেশ। কিন্তু দিনের শেষ ভাগে ব্যাটিং বিপর্যয়ে সেই স্বস্তি আর ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন শেষে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান তুলেছে বাংলাদেশ।

শুক্রবার (৯ অক্টোবর) দিনের শুরুতে তানজিদ হাসান ও সাদমান ইসলামের ব্যাটে শক্ত ভিত পায় বাংলাদেশ। দুজনের পঞ্চাশোর্ধ্ব ইনিংসে একসময় দলের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ২২১ রান। তবে সেখান থেকে আর বড় জুটি গড়ে তুলতে পারেনি ব্যাটাররা।

মাত্র ৯৬ রান যোগ করতেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তানজিদ ও সাদমানের পর হাফসেঞ্চুরি করেন লিটন দাসও। তবে তিনজনের কেউই ইনিংসকে আরও বড় করতে পারেননি।

দুই অঙ্কের ঘরে পৌঁছেও পঞ্চাশের মাইলফলক ছুঁতে ব্যর্থ হন মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে কোনো রান না করেই সাজঘরে ফেরেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ফলে বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়েও দিনের শেষ ভাগে ব্যাটিংয়ে ছন্দ হারায় বাংলাদেশ।

দিনের খেলা শেষে নাঈম হাসান ৩৩ বলে এক চারের সাহায্যে ১১ রান নিয়ে অপরাজিত আছেন। অন্য প্রান্তে তাইজুল ইসলামের সংগ্রহ ১০ বলে ৪ রান।

আফগানিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ সালিম। ৭০ রান দিয়ে তিনি শিকার করেছেন ৩ উইকেট। এ ছাড়া ইসমাত আলম ও ইয়ামিন আহমাদজাই নিয়েছেন দুটি করে উইকেট।

দিনের বড় সময় ভালো অবস্থানে থেকেও শেষ পর্যন্ত উইকেট হারানোর মিছিলে পড়ে বাংলাদেশ। এখন দ্বিতীয় দিনে বাকি ব্যাটাররা কতটা লড়াই করতে পারেন, তার ওপরই নির্ভর করছে দলের সংগ্রহ আরও কতটা বাড়ানো সম্ভব হবে।

সদ্য সংবাদ/এসকে

খেলাধুলা ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অনির্দিষ্টকালের জন্য রিয়াদে ফ্লাইট পরিচালনা বন্ধ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা সদ্য. বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী সদ্য. শিশু আভানের মৃত্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইউনিভার্সেল হাসপাতাল কর্তৃপক্ষ সদ্য. ঢাকার বাস থেকে দিনে ৫২ লাখ টাকা চাঁদা আদায় সদ্য. দিল্লিতে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ সদ্য. প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, মন্তব্য রিজভীর সদ্য. সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. অনির্দিষ্টকালের জন্য রিয়াদে ফ্লাইট পরিচালনা বন্ধ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা সদ্য. বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী সদ্য. শিশু আভানের মৃত্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইউনিভার্সেল হাসপাতাল কর্তৃপক্ষ সদ্য. ঢাকার বাস থেকে দিনে ৫২ লাখ টাকা চাঁদা আদায় সদ্য. দিল্লিতে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ সদ্য. প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, মন্তব্য রিজভীর সদ্য. সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী