মাঠে ইসলামবিদ্বেষী স্লোগান, স্পেনের বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক ব্যবস্থা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৬ ২০:৪৪:০০
ছবি: সংগৃহীত

ফুটবল মাঠে ইসলামবিদ্বেষী আচরণের ঘটনায় শাস্তির মুখে পড়েছে স্পেন জাতীয় দল। গত মার্চে মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচে সমর্থকদের একাংশের বিতর্কিত স্লোগানের জেরে স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে ২০ হাজার ইউরো জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। পাশাপাশি, দলের পরবর্তী প্রীতি ম্যাচে দর্শক প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

শাস্তির অংশ হিসেবে পরের ম্যাচে স্টেডিয়ামের অন্তত ১৫ শতাংশ আসন ফাঁকা রাখতে হবে। ফলে মাঠে দর্শক উপস্থিতি সীমিত রেখেই খেলতে হবে স্পেনকে।

ঘটনার সূত্রপাত গত ৩১ মার্চ। ফিফা আন্তর্জাতিক বিরতিতে বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে স্পেন ও মিসরের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। তবে মাঠের খেলার বাইরেও আলোচনায় উঠে আসে গ্যালারিতে থাকা স্প্যানিশ সমর্থকদের আচরণ।

ম্যাচের প্রথমার্ধে দর্শকদের একটি অংশকে মুসলিমদের লক্ষ্য করে বিদ্বেষমূলক স্লোগান দিতে শোনা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিরতির সময় স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে দর্শকদের সতর্ক করে বার্তা প্রচার করা হয়। দ্বিতীয়ার্ধেও একই ধরনের আচরণ চলতে থাকায় আবারও সতর্কবার্তা দেওয়া হয়। এতে বিদ্বেষমূলক গান ও যেকোনো ধরনের বৈষম্যমূলক আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছিল।

ম্যাচ চলাকালে সমর্থকদের একাংশ ‘যদি তুমি লাফ না দাও, তবে তুমি মুসলিম’ এমন স্লোগান দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বিরতির সময় মিসরের খেলোয়াড়দের কিছু আচরণের প্রতিক্রিয়ায় গ্যালারি থেকে শিস দেওয়ার ঘটনাও ঘটে।

এ ঘটনার পর স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানায়, ফুটবলে সব ধরনের বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট। স্টেডিয়ামে বিশৃঙ্খল ও অসম্মানজনক আচরণেরও নিন্দা জানায় সংস্থাটি।

জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তেও সমর্থকদের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে, স্পেনের তরুণ মুসলিম ফুটবলার লামিন ইয়ামাল স্লোগানগুলোর প্রতিবাদ জানিয়ে সেগুলোকে অসম্মানজনক ও অসহনীয় বলে আখ্যা দেন। এ ধরনের আচরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের অজ্ঞ ও বর্ণবাদী বলেও মন্তব্য করেন তিনি।

ফুটবলে বৈষম্য ও বিদ্বেষমূলক আচরণ প্রতিরোধে আন্তর্জাতিক সংস্থাগুলোর কঠোর অবস্থানের মধ্যে ফিফার এই শাস্তিমূলক সিদ্ধান্ত স্পেনের ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর সদ্য. আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব সদ্য. দেশের অর্থনৈতিক সুরক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া মিলছে: অর্থমন্ত্রী সদ্য. খাদ্য উৎপাদন বাড়ালেই হবে না, নিশ্চিত করতে হবে পুষ্টি ও নিরাপত্তা: কৃষিমন্ত্রী সদ্য. ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ গেল ৫ জনের সদ্য. সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ সদ্য. দেশে পৌঁছেছে ভারত থেকে কেনা ১৮টি ব্রডগেজ রেলকোচ সদ্য. রাশিয়ার ৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংসের দাবি জেলেনস্কির সদ্য. দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর সদ্য. আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব সদ্য. দেশের অর্থনৈতিক সুরক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া মিলছে: অর্থমন্ত্রী সদ্য. খাদ্য উৎপাদন বাড়ালেই হবে না, নিশ্চিত করতে হবে পুষ্টি ও নিরাপত্তা: কৃষিমন্ত্রী সদ্য. ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ গেল ৫ জনের সদ্য. সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ সদ্য. দেশে পৌঁছেছে ভারত থেকে কেনা ১৮টি ব্রডগেজ রেলকোচ সদ্য. রাশিয়ার ৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংসের দাবি জেলেনস্কির