৫৩ বছর পর চাঁদের পথে নাসার নভোচারী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

৫৩ বছর পর আবারও চাঁদের উদ্দেশে মানুষ পাঠাতে যাচ্ছে নাসা।  ১৯৭২ সালে অ্যাপোলো-১৭ এর পর এই প্রথম কোনো নভোচারী পৃথিবীর নিম্ন কক্ষপথের বাইরে পা রাখবেন। 

২০২৫ সালের ফেব্রুয়ারিতে শুরু হবে আর্টেমিস-২ মিশন, যেখানে চার নভোচারী—আমেরিকান রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন দশদিনের এক বিশেষ অভিযানে অংশ নেবেন। তবে এইবারের লক্ষ্য সরাসরি অবতরণ নয়, বরং ভবিষ্যতের চন্দ্রাভিযান নির্বিঘ্ন করতে রকেট-মহাকাশযান এবং ডকিং-সংক্রান্ত নানা ব্যবস্থা পরীক্ষা করা।

নভোচারীরা ভ্রমণ করবেন ওরিয়ন ক্যাপসুলে। যাত্রাপথে রকেটের বিভিন্ন ধাপ আলাদা হয়ে যাবে, সৌর প্যানেল শক্তি জোগাবে, আর ধাপে ধাপে পরীক্ষা হবে যানের সব সিস্টেম। ভবিষ্যতে চাঁদে অবতরণকারী যানের সঙ্গে সংযুক্তির অনুশীলন হিসেবে তারা ডকিংয়ের মহড়াও করবেন।

চাঁদের পথে চার দিনের যাত্রায় তাঁরা পৃথিবী থেকে প্রায় ২ লাখ ৩০ হাজার মাইল দূরে চলে যাবেন, যা আগের যেকোনো মিশনের চেয়ে বেশি। এই সময় নভোচারীদের রক্তকোষ থেকে তৈরি টিস্যু বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানবেন, মহাশূন্যের মাইক্রোগ্র্যাভিটি ও তেজস্ক্রিয়তা মানবদেহে কী প্রভাব ফেলে।

অভিযান শেষে ওরিয়ন ক্যাপসুল পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে ক্যালিফোর্নিয়ার উপকূলে সমুদ্রে নামবে। নাসার পরবর্তী আর্টেমিস-৩ মিশন কত দ্রুত শুরু হতে পারে তা নির্ভর করবে এই মিশনের সফলতার ওপর। নাসা জানিয়েছে, স্পেসএক্সের স্টারশিপ পুরোপুরি প্রস্তুত না হওয়ায় চাঁদে অবতরণের সেই ঐতিহাসিক মিশন ২০২৭ সালের আগে সম্ভব নয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে