বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেছেন পদবঞ্চিত নেতারা। একই সঙ্গে তারা অবিলম্বে পূর্ণাঙ্গ কমিটিতে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন।

সোমবার (৮ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অবস্থান ও পদযাত্রা কর্মসূচি পালনকালে তারা এসব দাবি জানান।

পদবঞ্চিত নেতাদের অভিযোগ, ত্যাগ ও সাংগঠনিক অবদানের মূল্যায়নের পরিবর্তে ব্যক্তিকেন্দ্রিক বিবেচনায় পদায়ন করা হয়েছে, যা তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছে। তারা যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে সাংগঠনিক পদায়নের দাবি জানান।

পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পাওয়া রফিকুল ইসলাম বলেন, “যুবদলই আগামী দিনের বিএনপির নেতৃত্বের প্রধান শক্তি। ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হলে দল আরও শক্তিশালী ও গতিশীল হবে।”

ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে আমরা রাজপথে সক্রিয় ছিলাম। আন্দোলন-সংগ্রামে আমাদের অবদান ও ত্যাগ কোনো অংশে কম নয়। কিন্তু কমিটিতে আমাদের স্থান না দিয়ে অবিচার করা হয়েছে। আমরা দলের হাইকমান্ডের কাছে সুবিচার প্রত্যাশা করি।”

আন্দোলনরত নেতারা জানান, যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের সাংগঠনিক পদায়নের দাবিতে আগামী দু-এক দিনের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার বিএনপি জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন করে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ জুলাই আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. কলকাতা বিমানবন্দরসহ ভারতে একাধিক স্থানে বোমা হামলার হুমকি সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. মৌসুমি রাজনীতি করেন রুমিন ফারহানা আপারা: রাশেদ খাঁন সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. কলকাতা বিমানবন্দরসহ ভারতে একাধিক স্থানে বোমা হামলার হুমকি সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. মৌসুমি রাজনীতি করেন রুমিন ফারহানা আপারা: রাশেদ খাঁন সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল