ক্যাম্পাস
জাবিতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত
‘বাংলাদেশের সুর: মাটি ও মানুষ’—এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)-এ প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘জাহাঙ্গীরনগর ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক সংগঠন বাংলা থিয়েটার এই উৎসবের আয়োজন করে। ১৪ থেকে ১৬ এপ্রিল জহির রায়হান মিলনায়তন-এ আয়োজিত তিন দিনব্যাপী এই উৎসবের পর্দা নামে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। উৎসবের ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. খোরশেদ আলম।
জাবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠায় তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ডিন নিয়োগ নাকি আপদকালীন দায়িত্ব; প্রশাসনের ব্যাখ্যা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ডিন নিয়োগ সিন্ডিকেটের মাধ্যমে সম্পন্ন হয়। এ বিষয়ে গত ৭ মে অনুষ্ঠিত ১০৯তম সিন্ডিকেট সভায় আলোচনা শেষে সুপ্রিম কোর্টের একজন আইন বিশেষজ্ঞের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী মতামত চেয়ে পত্র পাঠানো হয়েছে। মতামত না পাওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে গত ১১ মে ছয়জন অধ্যাপককে ছয় অনুষদের ডিনের দায়িত্ব দেওয়া হয়, যা ১২ মে থেকে কার্যকর হয়েছে।
অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব অ্যাডিলেডে ফুল-ফান্ডেড পিএইচডি পেলেন মাভাবিপ্রবির ছাত্র নাঈম
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নাঈম বলেন, 'এ অর্জনের পেছনে কোনো শর্টকাট ছিল না; বরং মৌলিক বিষয়গুলো গভীরভাবে বোঝা, নিয়মিত ল্যাবে কাজ করা এবং ধৈর্য ধরে এগিয়ে যাওয়াই ছিল তার সাফল্যের মূল চাবিকাঠি।অনেক সময় পরীক্ষায় ব্যর্থতা এসেছে, প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। শুরুতে তা হতাশাজনক মনে হলেও পরে বুঝেছি, এই ব্যর্থতাগুলোই শেখার সবচেয়ে বড় সুযোগ। ভুলগুলো বিশ্লেষণ করে, পদ্ধতি উন্নত করে আবার চেষ্টা করেই ধীরে ধীরে নিজেকে এগিয়ে নিয়েছি।'
নির্ধারিত সময়ে লাইট-ফ্যান-এসি চললেও অনুপস্থিত কর্মকর্তারা
একই চিত্র দেখা মিলে রেজিস্ট্রার দপ্তরের কর্মকর্তাদের রুমেও। উপ-রেজিস্ট্রার ও সহকারী রেজিস্ট্রারদের বেশিরভাগ রুমই তালাবদ্ধ এবং কয়েকটিতে লাইট-ফ্যান চললেও নেই কোন কর্মকর্তা। এদিকে অর্থ ও হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক, হিসাবরক্ষণ কর্মকর্তা এবং সহকারী অডিট অফিসারদের বেশিরভাগ রুম ফাঁকা ও তালাবদ্ধ দেখা যায়।
জাবির সাবেক উপাচার্য ফারজানার আয়কর নথি জব্দের আদেশ
এতে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ফারজানা ইসলাম ও তার স্বামী মো. আখতার হোসেন কর্তৃক বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ গোপনের সম্ভাবনা রয়েছে। অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ফারজানা ইসলাম ও তার স্বামী মো. আখতার হোসেনের নামীয় মূল আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদির সত্যায়িত অনুলিপি ও প্রয়োজনে জব্দকরণের লক্ষ্যে বিজ্ঞ আদালতের যথাযথ আদেশ একান্ত প্রয়োজন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক মতিন
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত-২০১০) এর ১০(১) ধারা অনুযায়ী তাকে আগামী চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে তিনি ইচ্ছা করলে এর আগেও দায়িত্ব ছাড়তে পারবেন। এতে আরও বলা হয়, উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।
জাবিতে চার দিনব্যাপী নাট্য উৎসব শুরু ২৮ এপ্রিল থেকে
‘মানুষ বেঁচে থাকো শিশুর হাসি নিয়ে’ এই স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজন করতে যাচ্ছে চার দিনব্যাপী নাট্য উৎসব ‘নাট্য উৎসব ২০২৬’। আগামী ২৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত টানা চার দিন চলবে এই নাট্যোৎসব। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চ-এ প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নাটক মঞ্চায়িত হবে। উৎসবের সূচি অনুযায়ী, প্রথম দিনে মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটার প্রযোজিত ‘রংমহল’। দ্বিতীয় দিনে থাকবে জাহাঙ্গীরনগর থিয়েটার প্রযোজিত ‘অশ্বথামা’।
স্বাধীনতা পদকপ্রাপ্ত মুকিত মজুমদার বাবুকে জাবিতে সংবর্ধনা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট মুক্তিযোদ্ধা, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং ইমপ্রেস গ্রুপের অন্যতম পরিচালক মুকিত মজুমদার-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে প্রকৃতি সংরক্ষণ উদ্যোগ এবং প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্রের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কুবির নতুন উপাচার্য ড. এম এম শরীফুল করীম
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী ড. এম এম শরীফুল করীমকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। এতে আরও জানানো হয়, উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাও ভোগ করবেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
জবি প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পেলেন শাহরিয়ার হোসেন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব-এর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ শাহরিয়ার হোসেন। শনিবার (১৮ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা ও নিরপেক্ষতার মূলমন্ত্র ধারণ করে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রগতিশীল চিন্তার সাংবাদিকদের সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। গত বছর থেকে দীর্ঘদিন মো. মেহেদী হাসান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে সভাপতির দায়িত্ব শেখ শাহরিয়ার হোসেনের কাছে অর্পণ করেন।
নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মোহাম্মদ মোশাররফ হোসেন
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০(১) ধারা অনুযায়ী তাকে উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, উপাচার্য পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে আগামী ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখ-এর মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত হবে। দায়িত্ব পালনকালে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।