জবি প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পেলেন শাহরিয়ার হোসেন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব-এর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ শাহরিয়ার হোসেন। শনিবার (১৮ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা ও নিরপেক্ষতার মূলমন্ত্র ধারণ করে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রগতিশীল চিন্তার সাংবাদিকদের সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। গত বছর থেকে দীর্ঘদিন মো. মেহেদী হাসান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে সভাপতির দায়িত্ব শেখ শাহরিয়ার হোসেনের কাছে অর্পণ করেন।

পরবর্তীতে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সহ-সভাপতি শাহরিয়ার হোসেনকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এখন থেকে তিনি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে নবনিযুক্ত সভাপতি শেখ শাহরিয়ার হোসেন বলেন, “জবি প্রেসক্লাব সবসময় আপোষহীনভাবে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করেছে। শিক্ষার্থীদের কণ্ঠস্বর যেন গণমাধ্যমে যথাযথভাবে প্রতিফলিত হয়, সে লক্ষ্যেই কাজ করে যাবো। এটি যেমন গৌরবের, তেমনি একটি বড় দায়িত্ব।”

তিনি আরও বলেন, “ক্যাম্পাসে বিদ্যমান বিভিন্ন সংকট নিয়ে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতা করতে প্রেসক্লাব কাজ করবে। এই সংগঠনটিকে আরও অংশগ্রহণমূলক প্ল্যাটফর্মে রূপ দিতে চাই, যেখানে সবাই নিজেদের কথা তুলে ধরার সুযোগ পাবে।”

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এক যুগ ধরে ক্যাম্পাসে সাংবাদিকতা চর্চার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইস্যু, শিক্ষার্থীদের দাবি-দাওয়া এবং সামগ্রিক শিক্ষাঙ্গনের চিত্র তুলে ধরতে সংগঠনটির ভূমিকা প্রশংসিত।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০