ক্যাম্পাস

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র জয়ে কুবি শাখা ছাত্রদলের গণমিষ্টি বিতরণ

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র জয়ে কুবি শাখা ছাত্রদলের গণমিষ্টি বিতরণ

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের উদ্যোগে ‘গণমিষ্টি বিতরণ’ কর্মসূচি পালন করা হয়েছে। ‎সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা প্রত্যেকটা বিভাগে এবং প্রশাসনিক ভবনের প্রত্যেকটা দপ্তরে গিয়ে মিষ্টি বিতরণ করেন।

২৫ জুলাই, ২০২৬
জাবিতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে গণতান্ত্রিক নবযাত্রার সূচনা

জাবিতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে গণতান্ত্রিক নবযাত্রার সূচনা

দীর্ঘ ১৭বছরের ফ্যাসিবাদের পতনের পর গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিটির আয়োজন ও তত্ত্বাবধানে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শামীমা সুলতানা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

২৫ জুলাই, ২০২৬
২০০০ শিক্ষার্থীর ইফতার আয়োজনে নোবিপ্রবি ছাত্রশিবির

২০০০ শিক্ষার্থীর ইফতার আয়োজনে নোবিপ্রবি ছাত্রশিবির

অনুষ্ঠানের এক পর্যায়ে নোবিপ্রবি ছাত্রশিবির সভাপতি আরিফুর রহমান সৈকত বলেন, "নোবিপ্রবি ছাত্রশিবির সর্বদা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আবাসিক শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করলেও অনাবাসিকদের জন্য তারা কোনো আয়োজন রাখে না। আমরা সবাইকে এক ছায়ার নিচে আনতে চাই, যেখানে আবাসিক ও অনাবাসিক সব শিক্ষার্থীই সমান। এজন্য আমরা চেষ্টা করেছি ক্যাম্পাসের সকল শিক্ষার্থী নিয়েই ইফতারের আনন্দ ভাগাভাগি করতে।"

২৫ জুলাই, ২০২৬
কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি

কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি

বিতরণকালে শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসাইন আবির বলেন, "পবিত্র মাহে রমজানের সম্প্রীতি এবং সংযমকে ভাগাভাগি করার জন্য আজ ছাত্রশিবিরের পক্ষ থেকে সকল শিক্ষার্থীর জন্য ইফতারের আয়োজন করা হয়েছে।"

২৫ জুলাই, ২০২৬
ইবিতে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে তালিম-তারবিয়াত ও ইফতার

ইবিতে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে তালিম-তারবিয়াত ও ইফতার

এ সময় বক্তারা রমজানের পবিত্রতা রক্ষা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেট ও কৃত্রিম সংকটের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, "রমজান শুধু সংযমের মাস নয়; এটি আত্মশুদ্ধি, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার মাস।"

২৫ জুলাই, ২০২৬
পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান

পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়র উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। শনিবার (২২ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন-এর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করেন। উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, উপাচার্য মহোদয় রবিবার সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। যদিও শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর বাকি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

২৫ জুলাই, ২০২৬
ছাত্রদল নেতা সুমন সরদারের উদ্যোগে জবিতে ইফতার ও দোয়া মাহফিল

ছাত্রদল নেতা সুমন সরদারের উদ্যোগে জবিতে ইফতার ও দোয়া মাহফিল

এসময় সদ্য সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদলের ঐক্যবদ্ধতা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "এ ধরনের কর্মসূচির মাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীরা দেশ ও জাতির কল্যাণ কামনা করে সংগঠিত থাকবে।"

২৫ জুলাই, ২০২৬
কুবিতে বিএনসিসির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুবিতে বিএনসিসির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, "বিএনসিসি একটা শৃঙ্খলাবদ্ধ টিম। এজন্য বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো বিএনসিসিকে দেয়া হয়। আপনারা এখানে যে শৃঙ্খলা শিখছেন তা যদি জীবনভর চর্চা করতে পারেন, তাহলে অবশ্যই ভবিষ্যতে ভালো করবেন। আমি আজকের এমন সুন্দর আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানাই।"

২৫ জুলাই, ২০২৬
রোমাঞ্চকর ফাইনালে ৯ রানে গণিত বিভাগের জয়

রোমাঞ্চকর ফাইনালে ৯ রানে গণিত বিভাগের জয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে গণিত বিভাগ। ফাইনালে আইন বিভাগকে ৯ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলে তারা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রথম ইনিংসে ব্যাট করে নির্ধারিত ১৫ ওভারে ১৭৩ রান সংগ্রহ করে গণিত বিভাগ। জবাবে ব্যাট করতে নেমে গণিত বিভাগের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে আইন বিভাগ নির্ধারিত ১৫ ওভারে ১৬৪ রান সংগ্রহ করেন। ফলে ৯ রানের জয় পায় গণিত বিভাগ।

২৫ জুলাই, ২০২৬
ঢাবিতে লাঠি হাতে তেড়ে আসা সেই তরুণ গাজীপুরের হত্যা মামলার প্রধান আসামি

ঢাবিতে লাঠি হাতে তেড়ে আসা সেই তরুণ গাজীপুরের হত্যা মামলার প্রধান আসামি

সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, টিএসসি এলাকায় এক নারীর দিকে লাঠি হাতে তেড়ে যাচ্ছেন রাকিব। ভিডিওতে ভুক্তভোগী নারীকে কাঁদতে কাঁদতে অভিযোগ করতে শোনা যায়—পুরান ঢাকায় সেহরি খেয়ে টিএসসিতে ঘুরতে এসে তাঁরা হেনস্তার শিকার হয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

২৫ জুলাই, ২০২৬
জবির হল পুনরুদ্ধারে সহায়তার আশ্বাস ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানের

জবির হল পুনরুদ্ধারে সহায়তার আশ্বাস ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানের

প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান হামিদ পবিত্র রমজান উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত হলসমূহ পুনরুদ্ধারে যেসব আইনি জটিলতা রয়েছে, তা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। সরকারের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং আবাসন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় করে একটি টেকসই উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

২৫ জুলাই, ২০২৬
জকসুর উদ্যোগে বাস ট্র্যাকার অ্যাপ ‘জবি এক্সপ্রেস’ উদ্বোধন

জকসুর উদ্যোগে বাস ট্র্যাকার অ্যাপ ‘জবি এক্সপ্রেস’ উদ্বোধন

জকসুর সহ-সভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাপটির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বাসের অবস্থান ও সময়সূচি নিয়ে অনিশ্চয়তার মধ্যে ছিলেন। বিশেষ করে ছাত্রীদের ভোরে বাসের জন্য রাস্তায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো, যা নিরাপত্তাজনিত ঝুঁকি ও ছিনতাইয়ের মতো ঘটনার কারণ হয়ে দাঁড়াত। এসব সমস্যা সমাধানের লক্ষ্যেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সহযোগিতায় জকসুর উদ্যোগে ‘জবি এক্সপ্রেস’ অ্যাপটি তৈরি করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ